ব্রিটেনের লন্ডনে ইহুদি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিসংযোগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩ ২০২৬, ১৭:০২

একটি ইহুদি দাতব্য সংস্থার চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ হামলা চালায় উগ্রবাদী গোষ্ঠী। ছবি: বিবিসি

একটি ইহুদি দাতব্য সংস্থার চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ হামলা চালায় উগ্রবাদী গোষ্ঠী। ছবি: বিবিসি

  • 0

এসআইটিই ইন্টেলিজেন্স জানিয়েছে, ইরান-পন্থী একটি উগ্রবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি এর আগে বেলজিয়াম, গ্রিস ও নেদারল্যান্ডসসহ বেশ কিছু ইউরোপের দেশে একই ধরনের নাশকতা চালিয়েছে।

ব্রিটেনের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় একটি ইহুদি দাতব্য সংস্থার চারটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিসংযোগ হামলা হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে পার্শ্ববর্তী ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসআইটিই ইন্টেলিজেন্স জানিয়েছে, ইরান-পন্থী একটি উগ্রবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি এর আগে বেলজিয়াম, গ্রিস ও নেদারল্যান্ডসসহ বেশ কিছু ইউরোপের দেশে একই ধরনের নাশকতা চালিয়েছে।

সোমবার সকালে এই হামলার কড়া নিন্দা জানিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এটিকে গভীর উদ্বেগজনক ইহুদিবিদ্বেষী হামলা হিসেবে অভিহিত করেছেন তিনি।

স্টারমার স্পষ্ট জানিয়েছেন, বৃটিশ সমাজে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই।