Skip to main content

ট্রাম্পের হত্যাচেষ্টায় জড়িত ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪ ২০২৬, ২১:১৩

ট্রাম্পের হত্যাচেষ্টায় জড়িত ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড
  • 0

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২৪ সালে করা হত্যাচেষ্টার ঘটনায় রায়ান রাউথকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও ৭ বছরের কারাদণ্ড দিয়েছে অ্যামেরিকার আদালত।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ ক্লাবে এই হামলা চেষ্টা চালানো হয়। গত সেপ্টেম্বরে পাঁচটি ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হন ৫৯ বছর বয়সী রাউথ। অভিযোগগুলোর মধ্যে ছিল—একজন প্রধান প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার চেষ্টা, ফেডারেল কর্মকর্তার ওপর হামলা এবং একাধিক অস্ত্রসংক্রান্ত অপরাধ।

ইউএস ডিস্ট্রিক্ট জাজ আইলিন ক্যানন তার রায়ে বলেন, রাউথ ট্রাম্পকে হত্যার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়েছিলেন এবং সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপ না থাকলে হামলা সফল হতে পারত।

অন্যদিকে রাউথের আইনজীবী আদালতে দাবি করেন, রাউথ এখনো নিজেকে নির্দোষ দাবি করছেন এবং হত্যার চেষ্টা করেছেন—এই অভিযোগও অস্বীকার করছেন।