Skip to main content

কুইন্সে গাড়ি দিয়ে ধাওয়া করে কিশোরীকে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩ ২০২৫, ১৮:১৯ হালনাগাদ: এপ্রিল ১০ ২০২৬, ১১:২৪

এআই নির্মিত চিত্রে ব্যক্তিগত গাড়ি ও মেয়ে শিশু। ছবি: গ্রোক

এআই নির্মিত চিত্রে ব্যক্তিগত গাড়ি ও মেয়ে শিশু। ছবি: গ্রোক

  • 0

বাকবিতণ্ডার একপর্যায়ে ৩৮ বছর বয়সী চালক তার শেভি সাবআরবান ২০০৯ মডেলের গাড়িটি নিয়ে আলভারেজ ও তার মাকে ধাওয়া করেন। গাড়ির ধাক্কায় মা আহত ও আলভারেজ ঘটনাস্থলেই নিহত হয়।

কুইন্সে গাড়ি ধাক্কা দিয়ে কিশোরীকে হত্যার ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

বেনহ্যাম স্ট্রিট ও রুজভেল্ট অ্যাভিনিউ এলাকায় শনিবার ভোররাত চারটায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইউইটনেস নিউজ।

তদন্তকারীদের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ১৬ বছর বয়সী ওই কিশোরীর নাম জোহানি গোমেজ আলভারেজ।

আইউইটনেস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনাস্থলে অভিযুক্ত চালকের সঙ্গে একদল লোক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের মধ্যে আলভারেজ ও তার মা ছিলেন।

বাকবিতণ্ডার একপর্যায়ে ৩৮ বছর বয়সী ওই চালক তার শেভি সাবআরবান ২০০৯ মডেলের গাড়িটি নিয়ে আলভারেজ ও তার মাকে ধাওয়া করেন। গাড়ির ধাক্কায় মা আহত ও আলভারেজ ঘটনাস্থলেই নিহত হয়।

পরে চালক বেনহ্যাম ডাউন স্ট্রিট দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মারেন। সেখান থেকে তাকে আটক করা হয়।

চালকের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় এনওয়াইপিডি।