অক্টোপাসের প্যাঁচে শিশু, হাতজুড়ে দাগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২ ২০২৫, ১৮:৪৯

কিছু কিছু ভিডিওতে শিশুটির কবজি থেকে বগল পর্যন্ত জায়গায় ক্ষত চিহ্ন দেখা যায়। ছবি: টিকটকের ভিডিও থেকে

কিছু কিছু ভিডিওতে শিশুটির কবজি থেকে বগল পর্যন্ত জায়গায় ক্ষত চিহ্ন দেখা যায়। ছবি: টিকটকের ভিডিও থেকে

  • 0

গত ১৪ জুলাইয়ের ঘটনার বিষয়ে টিকটকে পোস্ট দিয়ে ভাইরাল হয়ে যান বালকের মা ব্রিটনি ট্যারিন।

টেক্সাসের স্যান অ্যান্টোনিওর বিখ্যাত একটি অ্যাকুয়ারিয়ামের টাচ ট্যাংকে ছয় বছর বয়সী শিশুর হাত প্যাঁচিয়ে ধরে তাকে আহত করেছে একটি অক্টোপাস।

শিশুটির মায়ের বরাত দিয়ে এনবিসি নিউজ শনিবার জানায়, অক্টোপাসটি তার সন্তানের হাত জাপটে ধরে। কোনোভাবেই সে হাত ছাড়াতে পারছিল না।

গত ১৪ জুলাইয়ের ঘটনার বিষয়ে টিকটকে পোস্ট দিয়ে ভাইরাল হয়ে যান বালকের মা ব্রিটনি ট্যারিন।

তিনি জানান, বিশালাকার প্রশান্ত মহাসাগরীয় একটি অক্টোপাসের কবলে পড়ে তার ছেলে। প্রাণীটি তার ছেলে লিওর হাতে আটকে যায়। ইতোপূর্বে বিভিন্ন সময়ে তারা অ্যাকুয়ারিয়ামটিতে গিয়ে অক্টোপাসকে স্পর্শ করেছেন, কিন্তু এমন ঘটনা ঘটেনি কখনও।

কিছু কিছু ভিডিওতে শিশুটির কবজি থেকে বগল পর্যন্ত জায়গায় ক্ষত চিহ্ন দেখা যায়।

টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে ট্যারিন বলেন, “সে বলতে শুরু করে, ‘মা, এটি আমাকে যেতে দিচ্ছে না।’”

তিনি আরও জানান, প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তির প্রচেষ্টায় শিশুর হাত থেকে অক্টোপাসকে সরানো সম্ভব হয়।

দুর্ঘটনার পরপরই স্যান অ্যান্টোনিও অ্যাকুয়ারিয়াম টিকটকে একটি ভিডিও প্রকাশ করে। এতে অক্টোপাসটি কীভাবে ক্ষত সৃষ্টি করতে পারে, তা দেখায় অ্যাকুয়ারিয়ামটি, তবে কর্তৃপক্ষ ট্যারিনের শেয়ার করা গল্পের বিষয়ে সরাসরি কোনো ইঙ্গিত করেনি।

ভিডিওতে অ্যাকুয়ারিয়ামের এক কর্মী জানান, এসব ক্ষত ক্ষতিকর নয়। এগুলো সাত থেকে ১৪ দিনের মধ্যে চলে যায়।