Skip to main content

শনিবার থেকে ধর্মঘটের হুঁশিয়ারি লং আইল্যান্ড রেইল রোড কর্মীদের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৫ ২০২৬, ১৭:০১ হালনাগাদ: জুন ১০ ২০২৬, ১:৩৫

এলআইআরআরের একটি স্টেশনে সম্ভাব্য ধর্মঘট নিয়ে বিজ্ঞপ্তি। ছবি: এপি নিউজ

এলআইআরআরের একটি স্টেশনে সম্ভাব্য ধর্মঘট নিয়ে বিজ্ঞপ্তি। ছবি: এপি নিউজ

  • 0

শুক্রবার সকালে এমটিএর সঙ্গে বৈঠকে সমঝোতা না হলে, ধর্মঘটের সিদ্ধান্ত নিবে ৩ হাজার পাঁচশর বেশি এলআইআরআরের কর্মী প্রতিনিধিত্বকারী ৫ ইউনিয়ন। পরিকল্পনা অনুযায়ী, শনিবার রাত ১২টা ১ মিনিটে ধর্মঘট শুরু হবে।

বেতন বৃদ্ধি নিয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটি-এমটিএ কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা না হলে শনিবার ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছে লং আইল্যান্ড রেইল রোড-এলআইআরআরের হাজার হাজার কর্মী।

নিউ ইয়র্ক পোস্ট জানায়, শুক্রবার সকালে এমটিএর সঙ্গে বৈঠকে সমঝোতা না হলে, ধর্মঘটের সিদ্ধান্ত নিবে ৩ হাজার পাঁচশর বেশি এলআইআরআরের কর্মী প্রতিনিধিত্বকারী পাচটি ইউনিয়ন। পরিকল্পনা অনুযায়ী, শনিবার রাত ১২টা ১ মিনিটে ধর্মঘট শুরু হবে।

সংমাধ্যমটির খবরে আরও জানানো হয়, এর আগে কয়েক দফা বৈঠক হলেও দাবি নিয়ে এমটিএ কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়নি বিক্ষোভরত কর্মীদের।

তাদের দাবি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় চলতি বছরে ৪ শতাংশ বেতন বৃদ্ধি করা। তবে একাধিকবার আলোচনার পর ৩ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি ও অতিরিক্ত এককালীন অর্থ দিতে সম্মত হয়েছে এমটিএ কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ভাষ্য, বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো হলে যাত্রীদের কর, ভাড়া বাড়াতে হবে কিংবা সেবার মান কমাতে হবে।

এদিকে নিউ ইয়র্কের ব্যস্ততম রেলপথ হিসেবে পরিচিত এলআইআরআর, যেখানে প্রতিদিন গড়ে ২ লাখ ৭০ হাজার যাত্রী চলাচল করে।

ইতোমধ্যে সম্ভাব্য ধর্মঘট নিয়ে দূরে কাজ করাসহ দুশ্চিতায় পড়েছেন রেলপথটির নিয়মিত যাত্রীরা।