
অ্যামেরিকায় প্রবীণদের দেওয়া এসব মূল্যছাড় সম্বন্ধে জানেন কী?

টিবিএন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬ ২০২৫, ২১:৫৭

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ২০২২ সালের ২৯ জুন জেনারেল গ্র্যান্ট ন্যাশনাল মেমোরিয়ালের সামনে শারীরিক ব্যায়াম করেন প্রবীণ নাগরিকরা। ছবি: রয়টার্স
- 0
আর দেরি নয়। আপনার প্রয়োজন অনুযায়ী প্রতিটি কর্মসূচির ব্যাপারে খোঁজ করুন। বুঝে নিন আপনার প্রাপ্য।
অ্যামেরিকায় রেস্তোরাঁ কিংবা দোকানে প্রবীণদের জন্য ছোট ছোট মূল্যছাড় সম্পর্কে হয়তো আপনার জানা আছে, কিন্তু আপনি হয়তো তুলনামূলকভাবে কম পরিচিত কিছু কর্মসূচির কথা জানেন না, যেগুলো বিল, বিমার খরচ কমানোর পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিত করতে পারে।
নির্দিষ্ট দিনে ছাড়
আপনার দৈনন্দিন কেনাকাটার খরচ কমাতে নির্দিষ্ট কিছু দিনে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে গুডউইল সিনিয়র ডিসকাউন্টস। এ ছাড়া ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতি বুধবার ১৫ শতাংশ ছাড় দিচ্ছে কোল সিনিয়র ডে।
ওয়ার্ল্ড গ্রেন সিনিয়র ডেতেও মাসে একবার ৫৫ বছর বা তার বেশি বয়সীরা নিয়মিত দামের পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। একই সঙ্গে অ্যামাজন প্রাইম সিনিয়র ডিসকাউন্টের আওতায় মেডিকেইড বা সরকারি সাহায্য পান, এমন প্রবীণদের জন্য রয়েছে কম দামে প্রাইম মেম্বারশিপ।
গাড়ির বিমার জন্য অতিরিক্ত অর্থ খরচ?
আপনি কি গাড়ির বিমার জন্য অতিরিক্ত অর্থ দিচ্ছেন? একটি সহজ টুলের সাহায্যে মাত্র কয়েক ক্লিকেই জেনে নিতে পারেন বিষয়টি।
প্রথমে আপনার জিপ কোড ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে চেক করলে সেরা অফারগুলোর সঙ্গে তুলনা করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে সাশ্রয়ের পথ পেয়ে যাবেন।
ভ্রমণ বা খাবারের বাড়তি খরচে সাশ্রয়
ভ্রমণ বা খাবারের অতিরিক্ত খরচ বাঁচাতে প্রবীণদের জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে ৫৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য রুম রেটে কমপক্ষে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বেস্ট ওয়েস্টার্ন সিনিয়র ডিসকাউন্ট।
৫৫ বা তার বেশি বয়সীদের জন্য মেন্যুতে বিশেষ ছাড় দিচ্ছে ডেনি। এ ছাড়াও অতিরিক্ত ১৫ শতাংশ ছাড় পান এআরপি সদস্যরা।
৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য ডিসকাউন্ট মূল্যের টিকিট দিচ্ছে এএমসি থিয়েটার্স।
আপনার কি অলস অর্থ আছে?
সাধারণ সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে অর্থ রেখে বেশি মুনাফা পাচ্ছেন না? তাহলে ফাস্ট ব্রেক এনইউটির মতো বিশেষ সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে অতিরিক্ত লাভ বুঝে নিন। ন্যূনতম এক হাজার ডলার জমা দিলেই আপনি এ হারে সুদ পাওয়ার যোগ্য।
আপনি যদি পাঁচ বছরের জন্য ৫০০ ডলার বিনিয়োগ করেন, তাহলে প্রায় ১৪ হাজার ডলার বাড়তি আয় আসবে।
সাশ্রয়ী মূল্যে ওষুধ
ওষুধের দাম আকাশছোঁয়া হলেও কিছু কোম্পানি প্রবীণদের জন্য এটি অনেক সহজ করে দিয়েছে। এফডিএ অনুমোদিত বেশ কিছু ওষুধ ৮০ শতাংশ পর্যন্ত কম দামে পাওয়া যেতে পারে। মাইসটের মতো সংস্থা বিমা ছাড়াই ক্যাশপে ভিত্তিতে এ সুবিধা দেয়।
এ ছাড়া মেডিকেইডের মাধ্যমে ৮০ শতাংশ চিকিৎসা খরচ বহন করা সম্ভব হলেও হেলথকেয়ার ডটকমের মতো টুল ব্যবহার করে আপনি এমন একটি মেডিকেয়ার সাপ্লিমেন্ট প্ল্যান খুঁজে পেতে পারেন, যা মেডিকেইড বাদেও আপনার প্রায় সব অপ্রত্যাশিত খরচ কভার করবে।
সঞ্চয়ের রূপান্তর
বাজার অস্থির হলেও দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পরীক্ষিত উপায় সম্পদকে স্বর্ণে রূপান্তর। অ্যামেরিকান হার্টফোর্ড গোল্ডের মাধ্যমে অবসরকালীন সঞ্চয়কে সোনা বা রুপায় পরিণত করে মূল্যস্ফীতি কিংবা স্টক মার্কেটের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে পারেন।
আপনার ক্রেডিট কার্ড, চিকিৎসা বিল বা ব্যক্তিগত ঋণ মিলিয়ে তিন হাজার ডলারের বেশি ঋণ থাকলে ন্যাশনাল ডেট রিলিফের মতো সংস্থা কম মাসিক পেমেন্টে তা পরিশোধে সাহায্য করতে পারে। এ ক্ষেত্রে কোনো অগ্রিম ফি ছাড়াই আপনি ১২ থেকে ৪৮ মাসের মধ্যে ঋণমুক্ত হতে পারেন।
তাই আর দেরি নয়। আপনার প্রয়োজন অনুযায়ী প্রতিটি কর্মসূচির ব্যাপারে খোঁজ করুন। বুঝে নিন আপনার প্রাপ্য।