দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের

ইউএনবি

প্রকাশিত: ডিসেম্বর ২৫ ২০২৫, ১৩:৫২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। ছবি: ইউএনবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। ছবি: ইউএনবি

  • 0

ভিডিওতে দেখা যায়, ফোনালাপে প্রধান উপদেষ্টার খোঁজখবর নেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সিলেটে বৃহস্পতিবার সকালে পৌঁছানোর পর ঢাকায় আসেন তিনি।

ঢাকায় ফিরেই তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেন।

বেলা ১১টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান।

দুপুর ১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ফোনালাপের একটি ভিডিও শেয়ার করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টার খোঁজখবর নেন এবং বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।’

ফোনালাপের শেষে তিনি প্রধান উপদেষ্টার কাছে দোয়া চান এবং সালাম দিয়ে কথা শেষ করেন।

হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণের প্রায় ১ ঘণ্টা পর বিমানবন্দর ছেড়ে রাজধানীর ৩০০ ফিট এলাকায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন তারেক রহমান।