জা সিটির আল-শাতি (সৈকত) শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট, ২৫ নভেম্বর, বুধবার। ছবি: রয়টার্স
0
শুধু গাযা সিটির ওই শরণার্থী শিবিরেই নয়, বুধবার দিনভর উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চলেছে। উত্তর গাযা সিটির আল-কারামা এলাকায় পৃথক বিমান হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এছাড়া জাবালিয়ায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় আরও এক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। পাশাপাশি দক্ষিণ গাযার খান ইউনিসে ইযরায়েলি বাহিনীর গুলিতে অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সতর্কতা এবং বোর্ড অব পিস-এর সমালোচনামূলক অবস্থানের পরও গাযায় থামছে না ইযরায়েলি হামলা। বুধবার ভোরে পশ্চিম গাযা সিটির উপকূলীয় শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় সপরিবারে নিহত হয়েছেন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা কর্নেল মোহাম্মদ আবুল আওফ। ২৪ ঘণ্টার ব্যবধানে সংগঠনটির শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার পাশাপাশি উপত্যকাজুড়ে চলা হামলায় এদিন প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন।
গাযার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চিকিৎসা কর্মীদের সূত্রে জানা গেছে, ভোরের ওই হামলায় মোহাম্মদ আবুল আওফের পাশাপাশি তার স্ত্রী ও দুই সন্তান নিহত হন। হামলার পর ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টে রক্তের দাগ ও ছড়িয়ে থাকা শিশুদের খেলনা ভয়াবহতার চিত্র তুলে ধরে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মাহমুদ আবু নাসের জানান, হঠাৎ বিকট বিস্ফোরণ ও আগুনে পুরো ভবন কেঁপে ওঠে এবং চারদিকে বারুদ ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে।
নিহত কর্মকর্তার ছেলে মাজদ আবুল আওফ বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে। আমি আমার মা-বাবা ও দুই বোনকে নিহত অবস্থায় দেখতে পাই।’
নিহত হামাস কর্মকর্তার শোকাহত ছেলে মাজদ আবুল আওফ, ২৫ নভেম্বর, বুধবার, গাযা সিটি। ছবি: রয়টার্স
শুধু গাযা সিটির ওই শরণার্থী শিবিরেই নয়, বুধবার দিনভর উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চলেছে। উত্তর গাযা সিটির আল-কারামা এলাকায় পৃথক বিমান হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এছাড়া জাবালিয়ায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় আরও এক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। পাশাপাশি দক্ষিণ গাযার খান ইউনিসে ইযরায়েলি বাহিনীর গুলিতে অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগের দিন মঙ্গলবার গাযার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান নাঈম আবু নাহেলকে হত্যার ঘটনা ঘটে। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে গাযায় উত্তেজনা আরও বেড়েছে। ইযরায়েলের রাজনৈতিক প্রেক্ষাপটে গত অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর বেনজামিন নেতানিয়াহু ক্ষমতার দৌড় থেকে ছিটকে পড়েন, আর এর পরপরই গাযা সংক্রান্ত ইযরায়েলি নীতির প্রকাশ্য সমালোচনা করে আসছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন গাযা পরিকল্পনা বাস্তবায়নকারী সংস্থা বোর্ড অব পিস।
তবে সাম্প্রতিক সমালোচনা ও যুদ্ধবিরতির আলোচনার মাঝেও গাযায় প্রাণহানি থামছে না। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইযরায়েলি সামরিক অভিযানে গাযায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি প্যালেস্টিনিয়ানের প্রাণহানি ঘটেছে, যা উপত্যকায় চরম মানবিক সংকট তৈরি করেছে।