দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি-এনএনএ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, পূর্ব লেবাননের জলায়া শহরে অন্তত ৪ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ছিলেন শহরটির পৌরসভার প্রধান আলি কাসেম আহমেদ ও একই পরিবারের তিনজন সদস্য।
একই সঙ্গে দক্ষিণ লেবাননের মায়ফাদুন গ্রামে ড্রোন ও আর্টিলারি ব্যবহার করে হামলায় দুজন নিহত হয়েছেন।
পরে বার্তা সংস্থাটির পৃথক একটি প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ লেবাননের খিরবেত সেলম শহরে ইসরায়েলি আরও দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। পাশাপাশি সিকসিকিয়াহ এলাকায় আরও পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।