প্রবাসের ব্যস্ত জীবনে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করতে ওমানে ইবনে আল ওয়াদি ট্রেডিং এলএলসির উদ্যোগে নৈশভোজ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির মালিক ও চট্টগ্রাম উইংসের সহ-সভাপতি একে খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। কর্মব্যস্ত জীবনের বাইরে সবাই একত্রিত হয়ে আনন্দঘন সময় কাটান।
আয়োজনে প্রবাসীদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, আড্ডা ও নৈশভোজের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, প্রবাসে এ ধরনের পারিবারিক আয়োজন বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আনন্দঘন পরিবেশে নৈশভোজ ও পারিবারিক মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।