নিউ জার্সিতে বার্গারে থাকা মাংস খেয়ে রহস্যময় মৃত্যু, যা জানালেন বিশেষজ্ঞরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৫, ১২:০৫ হালনাগাদ: মার্চ ৪ ২০২৬, ১১:১২

ভুক্তভোগী ব্যক্তি আলফা-গ্যাল সিনড্রোম নামের এক বিরল অ্যালার্জিতে আক্রান্ত হয়ে মারা যান, যা বার্গারে থাকা মাংস খাওয়ার জন্য ঘটেছিল। ছবি: রয়টার্স

ভুক্তভোগী ব্যক্তি আলফা-গ্যাল সিনড্রোম নামের এক বিরল অ্যালার্জিতে আক্রান্ত হয়ে মারা যান, যা বার্গারে থাকা মাংস খাওয়ার জন্য ঘটেছিল। ছবি: রয়টার্স

  • 0

এনডিটিভি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পার্টিতে বিফ বার্গার খাওয়ার এক ঘণ্টা পর বমি করতে শুরু করেছিলেন ভুক্তভোগী ব্যক্তি। তার কিছুক্ষণ পর তিনি মারা যান।

নিউ জার্সিতে গত বছর একটি বারবিকিউ পার্টিতে বিফ বার্গার খাওয়ার পরপর মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪৭ বছর বয়সী এক ব্যক্তি। সম্পূর্ণ সুস্থ ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে তখন প্রশ্ন জাগে পরিবার, বন্ধু এমনকি চিকিৎসকদের মধ্যেও।

সম্প্রতি প্রয়াত ওই ব্যক্তির মৃত্যুর কারণ প্রকাশ করেছে ভার্জিনিয়ার ইউভিএহেলথের গবেষণার একটি প্রতিবেদন।

গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, ভুক্তভোগী ব্যক্তি আলফা-গ্যাল সিনড্রোম নামের এক বিরল অ্যালার্জিতে আক্রান্ত হয়ে মারা যান, যা বার্গারে থাকা মাংস খাওয়ার জন্য ঘটেছিল।

এনডিটিভি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পার্টিতে বিফ বার্গার খাওয়ার এক ঘণ্টা পর বমি করতে শুরু করেছিলেন ভুক্তভোগী ব্যক্তি। তার কিছুক্ষণ পর তিনি মারা যান।

কোনো ঝুঁকিপূর্ণ রোগের লক্ষণ ছাড়াই আকস্মিক এ মৃত্যুর রহস্য জানতে উদ্যোগ নেন ভুক্তভোগীর স্ত্রী। স্বামীর চিকিৎসক বন্ধুর মাধ্যমে যোগাযোগ করেন ইউভিএহেলথের বিশেষজ্ঞদের সঙ্গে।

বিশেষজ্ঞের একটি দল বিভিন্ন রিপোর্ট পরীক্ষা-নীরিক্ষার পর জানায়, প্রয়াত ওই ব্যক্তির শরীরে পূর্বেই আলফা-গ্যাল নামক অ্যালার্জির জীবাণু ছিল।

সাধারণত বিশেষ এক রক্তখেকো পোকার কামড়ে শরীরে প্রবেশ করে এ জীবাণু। শরীরে জীবাণুটি বহন করা ব্যক্তিরা গরু কিংবা শুয়োরের মাংস খেলে তৎক্ষণাৎ অ্যালার্জির সংক্রমণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

তবে এখন পর্যন্ত অ্যালার্জিটির কোনো প্রতিষেধক নেই অ্যামেরিকায়। আক্রান্তদের মাংস খাওয়া থেকে বিরত থাকা একমাত্র সমাধান।