চীন সফরের আগে ম্যানিলায় গুরুত্বপূর্ন আঞ্চলিক মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক
- 0


প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৬, ১৫:৫১
বহুল আলোচিত চীন সফরের ঠিক আগেই এশিয়ায় নিজেদের প্রভাব ও অবস্থান আরও সুসংহত করতে ফিলিপাইনের ম্যানিলায় গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে বৈঠকে বসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার শুরু হওয়া তার এই তিন দিনের এশিয়া সফরে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের নিয়ে গঠিত 'কোয়াড' জোটের সঙ্গে তিনি এই বৈঠক করেন। আগামী বৃহস্পতিবার চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে ট্রাম্পের একটি বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত দুই বছরের মধ্যে এটিই ছিল কোয়াড নেতাদের প্রথম বৈঠক। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমাদের এই চার দেশ হলো একটি মুক্ত, উন্মুক্ত, স্থিতিশীল এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের চারটি স্তম্ভ।"
বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে কোয়াড নেতারা 'অর্থনৈতিক জবরদস্তি' বা 'ইকোনমিক কোয়ারশন' নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে, মনগড়া বা খামখেয়ালিভাবে পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপের তীব্র সমালোচনা করা হয়। যদিও বিবৃতিতে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে আমেরিকা এবং জাপান বেশ আগে থেকেই চীনের 'বিরল খনিজ' রপ্তানিতে দেওয়া বিধিনিষেধ নিয়ে অভিযোগ করে আসছে। ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে সেলফোন—সবকিছুর উৎপাদনেই এই খনিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এশিয়ার এই দুই বৃহৎ অর্থনীতির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকায় চীন গত প্রায় এক বছর ধরে জাপানে এসব গুরুত্বপূর্ণ খনিজের রপ্তানি বন্ধ রেখেছে।
এআই এর উন্নয়ন ও সামরিক মহড়ার পরিকল্পনা কোয়াড বিবৃতিতে আগামী বছর সমুদ্র টহলকারী বিমান নিয়ে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। পাশাপাশি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির উন্নয়নে সমন্বয় ও অর্থায়নের বিষয়েও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
এআই পরিকল্পনা নিয়ে ট্রাম্প বলেন, "আমরা নিশ্চিত করতে চাই যে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তির ভবিষ্যৎ তাদের হাতেই থাকবে, যারা আমাদের মূল্যবোধ এবং সাধারণ স্বার্থগুলো ধারণ করে।"
চীন সফরের আগে উত্তাপ ট্রাম্পের এই এশিয়া সফর এমন এক সময়ে হচ্ছে যখন আমেরিকায় সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান পার্টির পরাজয় ঘটেছে। এছাড়া এনভিডিয়া কেলেঙ্কারি এবং এআই চিপের ওপর নতুন করে আমেরিকান বিধিনিষেধ চীনর সঙ্গে চলমান বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আগামী জানুয়ারিতেই চীনের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার আগে শেনঝেনে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে চায়নিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। তবে কোয়াড বৈঠক নিয়ে চীন বরাবরই আপত্তি জানিয়ে আসছে। বেইজিংয়ের দাবি, এটি তাদের ঘিরে ফেলার একটি সম্মিলিত চেষ্টা। যদিও কোয়াড নেতারা বলছেন, এই গ্রুপ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে কাজ করে না।
ম্যানিলায় ১১ সদস্যের আসিয়ান সামিট শেষে ট্রাম্প সেখানে পৌঁছান এবং পরে একটি ইউএস-আসিয়ান 'বিশেষ শীর্ষ সম্মেলনে' যোগ দেন। আসিয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার হলো চীন, তবে ব্লকের বড় অর্থনীতিগুলো আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।
এদিকে, ট্রাম্পের আগমনের বিরুদ্ধে গত পাঁচ দিন ধরে ম্যানিলায় বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছেন।
বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প শেনঝেনের উদ্দেশ্যে রওনা হবেন।
