ইসরায়েল-অ্যামেরিকা যৌথ হামলা
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১ ২০২৬, ১২:৫৮

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি: রয়টার্স

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি: রয়টার্স

  • 0

এনডিটিভি নিউজ জানায়, বুধবার থেকে ইরানের সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে মোজতবা খামেনির আহত হওয়ার খবর প্রচার করা হয়। দেশটির রাষ্ট্রীয় টিভি উপস্থাপকরা তাকে জানবাজ তথা শত্রুর আক্রমণে আহত যোদ্ধা বলে অভিহিত করেন।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইসরায়েল-অ্যামেরিকার যৌথ হামলায় আহত হয়েছেন।

তার আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল ও ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আহত হলেও মোজতবা খামেনির আঘাতটি গুরুতর নয়।

একই সঙ্গে বুধবার ইরান প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান এক টেলিগ্রাম বার্তায় সর্বোচ্চ নেতার সুস্থতার কথা নিশ্চিত করেছেন।

পেজেশকিয়ান বলেন,’’ মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন খবর শোনার পর তিনি পরিচিত সূত্রের সঙ্গে কথা বলেছেন।

‘’তারা তাকে জানিয়েছেন, ‘আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।‘’’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে গত মার্চ দায়িত্ব পান মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের চারদিন পরেও তাকে জনসমক্ষে উপস্থিত হতে দেখা যায়নি।

নবনিযুক্ত প্রধান নেতা হিসেবে ভিডিওবার্তা কিংবা কোনো লিখিত বিবৃতি দিতেও দেখা যায়নি তাকে।

এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক মহলে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার খবর ওঠে আসে।

এনডিটিভি নিউজ জানায়, বুধবার থেকে ইরানের সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে মোজতবা খামেনির আহত হওয়ার খবর প্রচার করা হয়।

দেশটির রাষ্ট্রীয় টিভি উপস্থাপকরা তাকে জানবাজ তথা শত্রুর আক্রমণে আহত যোদ্ধা বলে অভিহিত করেন।

তবে মোজতবা খামেনি কবে আহত হয়েছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

একাধিক সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি হামলার শিকার হন।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আহত হওয়ার ফলে তাকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ গত সপ্তাহে বলেন, ‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে যিনিই দায়িত্ব পান, তাকে নির্মূলের লক্ষ্যবস্তু করা হবে।’

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোজতবা খামেনি।

অ্যামেরিকা-ইসরায়েল ও ইরানের ভিতর চলমান যুদ্ধে দেশটি নেতৃত্বহীন অবস্থায় পড়লে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে গ্রহণ করে দেশটির ক্ষমতায় থাকা সরকার।

বর্তমানে মোজতবা খামেনির নিরাপত্তার জন্য বিশেষ সেনা মোতায়েন করা আছে।