রাজধানী ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনে এ বৈঠক করেন তারা। আমেরিকান দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে এ বৈঠকের তথ্য।
তবে দুই কূটনীতিকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ বছরের জুনে ঢাকায় যোগ দেন।