Skip to main content

খামেনির জানাজায় জনতার ট্রাম্পকে হত্যার দাবি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫ ২০২৬, ১৪:২১

আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে শেষ বিদায়ে উপস্থিত শোকগ্রস্থ জনতা। ছবি: দ্য গার্ডিয়ান

আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে শেষ বিদায়ে উপস্থিত শোকগ্রস্থ জনতা। ছবি: দ্য গার্ডিয়ান

  • 0

রোববার জানাজার আগে কবি মোহাম্মদ রাসুলি তার বক্তব্যে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার একটি বড় অংশ তা সমর্থন করে।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষবিদায়ের অনুষ্ঠানে শোক প্রকাশের পাশাপাশি উপস্থিত জনতা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অ্যামেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের জোরালো দাবি জানানো হয়েছে।

ইরানের রাজধানী তেহরানে গ্র্যান্ড মোসাল্লায় চলমান বিদায় আয়োজনে উপস্থিত লাখ লাখ জনতা এসব দাবি জানায়।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, রোববার জানাজার আগে কবি মোহাম্মদ রাসুলি তার বক্তব্যে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার একটি বড় অংশ তা সমর্থন করে। অনুষ্ঠানে বারবার ‘কোনো আপস নয়, শুধু প্রতিশোধ’ স্লোগান দেওয়া হয়।

ইরান সরকারের দাবি, যুদ্ধের কারণে বিলম্বিত এই শেষবিদায় অনুষ্ঠানের প্রথম দিনে ২০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছে। সোমবার তেহরানে শোকযাত্রার পর খামেনির মরদেহ কোমে নেওয়া হবে। পরে ইরাকের দুটি পবিত্র শহর ঘুরে তাকে জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।

অন্যদিকে ডনাল্ড ট্রাম্প শোকাহত জনতার ছবি দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ঘৃণা করতেন। তবে জানাজায় অংশ নেওয়া অনেকেই বলেন, বিদেশি হামলায় দেশের নেতাকে হত্যার ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং জাতীয় ঐক্যের প্রকাশ ঘটাতেই এই সমাবেশে যোগ দিয়েছেন।