Skip to main content

চাঁদ অভিযান শেষে পৃথিবীতে অবতরণ করছে আর্টেমিস-২

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০ ২০২৬, ১৩:৫৩ হালনাগাদ: এপ্রিল ১০ ২০২৬, ১৭:১৫

১৯৭২ সালে অ্যাপোলো ১৭ চন্দ্রাভিযান শেষে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নভোচারীদের অবতরণের চিত্র। ছবি: বিবিসি

১৯৭২ সালে অ্যাপোলো ১৭ চন্দ্রাভিযান শেষে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নভোচারীদের অবতরণের চিত্র। ছবি: বিবিসি

  • 0

নভোচারীদের অবতরণের পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করবে নাসা, যেখানে প্রস্তুতি থেকে শুরু করে অবতরণ ও উদ্ধার কার্যক্রম পর্যন্ত সবকিছু দেখানো হবে।

চাঁদের অরবিটে ঐতিহাসিক ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরছেন আর্টেমিস-২ অভিযানের চার নভোচারী।

১০ দিনের এ অভিযানের পর আজ (শুক্রবার) প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন তারা।

বিবিসি নাইট ম্যাগাজিন জানায়,ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগো উপকূলের কাছে স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে নভোচারীদের বহনকারী অরিওন ক্যাপসুলটি অবতরণ করবে।

অবতরণের পর মহাকাশচারীদের উদ্ধার করবে অ্যামেরিকার নৌবাহিনীর ইউএসএস জন পি. মুর্থা জাহাজ। জাহাজটির ক্রুরা নভোচারী ও তাদের ক্যাপসুলটি নিরাপদে উদ্ধার করে জাহাজে নিয়ে যাবে।

পরে নভোচারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তাদের স্থলভাগে নিয়ে যাওয়া হবে।

অ্যামেরিকান নৌবাহিনী জানিয়েছে, হেলিকপ্টার সি কমব্যাট স্কোয়াড্রন ২৩-এর সি হক হেলিকপ্টারগুলো অবতরণের পুরো প্রক্রিয়ায় নাসাকে সহায়তা করবে এবং বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলটির গতিপথ পর্যবেক্ষণ করবে।

নভোচারীদের অবতরণের পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করবে নাসা, যেখানে প্রস্তুতি থেকে শুরু করে অবতরণ ও উদ্ধার কার্যক্রম পর্যন্ত সবকিছু দেখানো হবে।