Skip to main content

চাঁদ থেকে পৃথিবীতে ফিরছে আর্টেমিস ২, সঙ্গে নতুন রেকর্ড

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭ ২০২৬, ১৬:২৪ হালনাগাদ: এপ্রিল ৭ ২০২৬, ১৯:০৬

নভোচারী বহনকারী আর্টেমিস ২। ছবি: নাসা টিভি

নভোচারী বহনকারী আর্টেমিস ২। ছবি: নাসা টিভি

  • 0

সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, চাঁদের নিকটবর্তী স্থানে পৌঁছাতে নভোযানটি পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূর পর্যন্ত পৌঁছায়। এখন পর্যন্ত এটি পৃথিবী থেকে সর্বোচ্চ দূরে মহাকাশ ভ্রমণের রেকর্ড।

চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীর পথে ফিরছেন নাসার আর্টেমিস ২ অভিযানের নভোচারীরা। একই সঙ্গে এ যাত্রায় পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে ভ্রমণ করে নতুন রেকর্ডও গড়েছেন তারা।

সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, চাঁদের নিকটবর্তী স্থানে পৌঁছাতে নভোযানটি পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূর পর্যন্ত পৌঁছায়। এখন পর্যন্ত এটি পৃথিবী থেকে সর্বোচ্চ দূরে মহাকাশ ভ্রমণের রেকর্ড।

চাঁদের পেছনের অংশে পরিভ্রমণ করার পর নভোযানটি ফের পৃথিবীর পথে রওনা দেয়।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, রওনা দেওয়ার পর ব্রিটিশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে নভোচারীদের বহনকারী ক্যাপসুল অরিওন পৃথিবী থেকে দুই লাখ চোয়াল্লিশ হাজার দুইশ মাইল দূরে অবস্থান করছিল।

পরিকল্পনা অনুযায়ী, ১০ এপ্রিল অ্যামেরিকান সময় রাত ৮টা ৭ মিনিটে পৃথিবীতে অবতরণ করবেন নভোচারীরা।

পুরো যাত্রা সম্পন্ন করতে নভোচারীরা অতিক্রম করবেন ৬ লাখ ৯৫ হাজার মাইল পথ।