অ্যামেরিকায় বাড়ি বিক্রির ওপর ট্যাক্স মওকুফ যেসব শর্তে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১ ২০২৫, ২০:৪৩ হালনাগাদ: ডিসেম্বর ১০ ২০২৫, ০:২৫

অ্যামেরিকার একটি বাড়ি। ছবি: স্টোরি ব্লকস

অ্যামেরিকার একটি বাড়ি। ছবি: স্টোরি ব্লকস

  • 0

‘ক্রাইটিরিয়াটা আসলে কী? ক্রাইটেরিয়াটা হলো যে বাড়িটা আপনি বিক্রি করবেন, সেটা আপনার নিজে থাকার জন্য বাড়ি থাকতে হবে।’

অ্যামেরিকায় বাড়ি বিক্রির ক্ষেত্রে ৫০০ হাজার বা পাঁচ লাখ ডলার পর্যন্ত ট্যাক্স মওকুফের একটি বিষয় আছে। এ ক্ষেত্রে মানতে হয় একাধিক শর্ত।

এ বিষয়ে টিবিএন অ্যানালাইসিসের উপস্থাপক শান্তু বিশ্বাসের করা প্রশ্নের উত্তর দিয়েছেন সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট জাকির চৌধুরী।

টিবিএন: বাড়ি বিক্রি করার পরে আমরা যেটা বললাম, আপটু ফাইভ হান্ড্রেড কে পর্যন্ত ট্যাক্স মওকুফের একটা ব্যাপার থাকছে বা এটাকে আমরা বলছি লাভ করতে পারে। এটা একটু যদি ক্লিয়ার করতেন আসলে। এখন অনেকে তো বাড়ি বেচাকেনা করছে নিয়মিত। সো আমাদের কমিউনিটিতে এটা একটা বড় আলোচনার বিষয় বা এটা একটা গুড অপরচুনিটি হতে পারে।

জাকির চৌধুরী: এগজ্যাক্টলি। সো যারা ওয়ান ফ্যামিলি হাউস অথবা টু ফ্যামিলি হাউস, আজ থেকে টেন ইয়ার্স অ্যাগো অথবা ফাইভ ইয়ার্সের অ্যাগো প্রবাবলি প্রাইস ওয়াজ ফাইভ হান্ড্রেড থাইজ্যান্ড…এখন যদি এটা সেল করতে যান, তাহলে প্রবাবলি এইট হান্ড্রেড থাউজ্যান্ড অথবা মিলিয়নের কাছাকাছি। রাইট?

ধরলাম আমরা এইট হান্ড্রেড থাউজ্যান্ড। এইট হান্ড্রেড থাউজ্যান্ড দিয়ে যদি তারা বিক্রি করে, ফাইভ হান্ড্রেড থাউজ্যান্ড যদি কিনে থাকে, তাহলে এইখানে তাদের গেইন হচ্ছে থ্রি হান্ড্রেড থাউজ্যান্ড।

এখন যদি এই থ্রি হান্ড্রেড থাউজ্যান্ডের ওপর যদি গেইন ট্যাক্স কেউ দিতে চায়, তাহলে ২০ পারসেন্ট গেইন ট্যাক্স কিন্তু হিউজ অ্যামাউন্ট চলে আসে।

এখানে আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) কী বলতেছে? এখানে দেয়ার ইজ অ্যা ওয়ে আপনি জিরো ডলার ট্যাক্স পে করবেন যদি আপনি দুইটা ক্রাইটেরিয়া মিট করে থাকেন।

ক্রাইটিরিয়াটা আসলে কী? ক্রাইটেরিয়াটা হলো যে বাড়িটা আপনি বিক্রি করবেন, সেটা আপনার নিজে থাকার জন্য বাড়ি থাকতে হবে। প্লাস লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে টু ইয়ার্স ওইখানে রেসিডেন্ট হিসেবে থাকতে হবে। এই দুইটা যদি টেস্ট আপনি মেট করে থাকেন, এই বাড়ি বিক্রি করার পরে যে লাভ হবে, আপটু ফাইভ হান্ড্রেড থাউজ্যান্ডের ওপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না যদি আপনি ম্যারিড ফাইলিং জয়েন্টলি হোন।