জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক গণসমাবেশে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পাঠ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বিকেল ৫টার কিছু পরে প্রধান উপদেষ্টা জুলাই সনদ পাঠ শুরু করেছেন।
বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সাথে মঞ্চের দিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখা যায়।
এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তারা মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এরপরেই জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা।