আসন্ন নির্বাচনে পরাজয়ের শঙ্কায় আগাম নির্বাচন ঠেকাতে দ্রুত রাষ্ট্রীয় বাজেট পাস করানোর উদ্যোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়,ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নেতানিয়াহুর জনপ্রিয়তা না বাড়ায় সম্ভাব্য নির্বাচনে ঝুঁকিতে রয়েছেন তিনি।
ইসরায়েলের আইনে ৩১ মার্চের মধ্যে বাজেট পাস না হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক। শুরুতে পরিস্থিতি কাজে লাগিয়ে আগাম নির্বাচনের চিন্তা থাকলেও এখন সে অবস্থান থেকে সরে এসেছেন নেতানিয়াহু।
সরকারি সূত্র বলছে, বাজেট পাস নিশ্চিত করতে মিত্রদের সমর্থন জোগাড়ে তৎপর তিনি। তবে এ বিষয়ে তার দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের সময় আগাম নির্বাচন নয়, নির্ধারিত সময়েই ভোট হওয়া উচিত।