এক্স পোস্টের পর তারেক রহমানকে ফোন কল মোদির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩ ২০২৬, ১২:৩০

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান(বাঁ পাশে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোলাজ:  ইউএনবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান(বাঁ পাশে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোলাজ: ইউএনবি

  • 0

ফোনে যোগাযোগের বিষয়টি দুপুরে এক এক্স বার্তায় নিশ্চিত করে মোদি বলেন, জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অভাবনীয় বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় ঘোষণার পরপর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইংরেজি ও বাংলায় লেখা দুটি আলাদা পোস্টে শুভেচ্ছা জানান মোদি।

একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।

‘এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে।’

পরে তিনি ফোন কলে আবারও তারক রহমানকে অভিনন্দন জানান।

ফোনে যোগাযোগের বিষয়টি দুপুরে এক এক্স বার্তায় নিশ্চিত করে মোদি বলেন, জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অভাবনীয় বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছি।’

‘বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তার উদ্যোগের প্রতি শুভকামনা ও সমর্থন জানিয়েছি।’

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে মোদি লিখেছেন, আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।

অন্যদিকে, ভারতের বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেও নির্বাচনে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হ্যান্ডেলে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং অন্যান্য অনেক বিষয়ে অত্যন্ত গভীর যোগসূত্র রয়েছে।’

কংগ্রেস সভাপতি আরও উল্লেখ করেন, এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির স্বার্থে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সকল ভারতের সকলের সমর্থন সর্বদা অব্যাহত থাকবে।