অ্যামেরিকা-ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে আকাশপথে চলাচল বন্ধ হওয়ার সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সরকার।
সিবিএস নিউজ জানায়, সোমবার সন্ধ্যা থেকে সীমিত পরিসরে দুবাইয়ে ফ্লাইট চলাচল করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে দুবাই সরকার।
ওই পোস্টে বলা হয়, আজ(সোমবার) সন্ধ্যা থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও আল মাকতোম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
তবে সংশ্লিষ্ট এয়ারলাইন থেকে ফ্লাইটের সময় নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক বিমান চলাচল কেন্দ্র হলো দুবাই বিমানবন্দর।
ইরানের ওপর শনিবার অ্যামেরিকা-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর নিরাপত্তা ঝুঁকিসহ রাজনৈতিক কারণে সাময়িকভাবে স্থগিত করা হয় মধ্যপ্রাচ্যের ফ্লাইট চলাচল।