ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬ ২০২৬, ২০:২৫

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট লিখেছিলেন, 'ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া।'

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের ক্ষেত্রে তাঁর দাবি করা 'নিঃশর্ত আত্মসমর্পণ' সবসময় আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে হতে হবে এমনটা নয়।

সংবাদমাধ্যম আ্যক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরান চাইলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের ঘোষণা দিতে পারে। তবে এমন পরিস্থিতিও হতে পারে যখন তারা আর যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম থাকবে না।

'নিঃশর্ত আত্মসমর্পণ এমন হতে পারে যে তারা এটি ঘোষণা করবে। আবার এমনও হতে পারে যখন তারা আর লড়াই করতে পারবে না, কারণ লড়াই করার মতো তাদের কাছে আর কেউ বা কিছুই থাকবে না,' বলেন ট্রাম্প।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট লিখেছিলেন, 'ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া।'

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।