কুইন্সের বাসায় প্রায় ১০০ ব্যাটারিতে আগুন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯ ২০২৫, ২১:৩০ হালনাগাদ: ফেব্রুয়ারি ২২ ২০২৬, ১৩:২৫

কুইন্সের বাসার ভূগর্ভস্থ অংশে ব্যাটারি বিস্ফোরণের পরের অবস্থা। ছবি: আইউইটনেস নিউজ

কুইন্সের বাসার ভূগর্ভস্থ অংশে ব্যাটারি বিস্ফোরণের পরের অবস্থা। ছবি: আইউইটনেস নিউজ

  • 0

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পিডজিন মিডো রোডের বাসাটিতে যান ফায়ারফাইটাররা। তারা সেখানে প্রায় ১০০টি লিথিয়াম-আয়ন ব্যাটারি পুড়তে দেখেন।

কুইন্সের বাসায় আগুনের জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি দায়ী বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই।

আইউইটনেস নিউজ মঙ্গলবার জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পিডজিন মিডো রোডের বাসাটিতে যান ফায়ারফাইটাররা। তারা সেখানে প্রায় ১০০টি লিথিয়াম-আয়ন ব্যাটারি পুড়তে দেখেন।

পুলিশ জানায়, বাসার মালিক অবৈধভাবে লিথিয়াম-আয়ন ব্যাটারি মেরামতের ব্যবসা চালাতেন। যদিও তিনি ই-বাইক মেরামত ব্যবসার কথা অস্বীকার করেছেন।

এ ব্যক্তির অভিযোগ, তার কাছে থাকা সব ই-বাইক ব্যক্তিগত ব্যবহারের জন্য।

বাসাটিতে এলোমেলো ও মেরামতহীন অবস্থায় কয়েকটি ই-বাইকের পাশাপাশি লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো পাওয়া যায়।

এফডিএনওয়াইয়ের হ্যাজারডাস ম্যাটেরিয়ালস ইউনিট বাসা থেকে আলাদা ৬০০ ব্যাটারি সেল অপসারণ করে।

এদিকে ই-বাইকের অবৈধ মজুতের জন্য বাসার মালিককে ফৌজদারি আদালতে তলব করা হয়েছিল। এ ছাড়া অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগেও তাকে তলব করা হয় একাধিকবার।