প্রকাশিত: নভেম্বর ৭ ২০২৬, ১২:২৮ হালনাগাদ: নভেম্বর ৭ ২০২৬, ১২:৪৫
স্যাটেলাইট চিত্র ও জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, শুক্রবার এটি সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে নোঙর করে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো বন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করে থিওডোর রুজভেল্ট। সিঙ্গাপুরে সংক্ষিপ্ত বিরতি শেষে এটি আবারো প্রধান গন্তব্য- ওমান সাগরের উদ্দেশে রওনা দেবে।
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে আরো একটি বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন। আরব সাগরের উদ্দেশে রওনা হওয়া ইউএসএস থিওডোর রুজভেল্ট বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে।
স্যাটেলাইট চিত্র ও জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, শুক্রবার এটি সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে নোঙর করে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো বন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করে থিওডোর রুজভেল্ট। সিঙ্গাপুরে সংক্ষিপ্ত বিরতি শেষে দুয়েকদিনের মধ্যে এটি আবারো প্রধান গন্তব্য- ওমান সাগরের উদ্দেশে রওনা দেবে।
ইরান সংঘাতে চলমান যুদ্ধ অভিযান জোরদার করতে ইতোমধ্যে মোতায়েন থাকা ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ ও ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’-এর বহরে যুক্ত হবে এই রণতরী।
USS Theodore Roosevelt at Changi Naval Base, with aircrafts parked on its flight deck, after arriving for a port visit, in Singapore November 7, 2026. 2026 Planet Labs PBC/Handout via REUTERS
অন্যদিকে ‘ইউএসএস আব্রাহম লিংকন’ প্রায় ১০ মাসের মিশন সম্পন্ন করে গত ৮ অক্টোবর মূল ঘাঁটিতে ফিরেছে। ইউএসএস আব্রাহাম লিংকনের বদলি হিসেবেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’।
এছাড়া সম্প্রতি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ থাইল্যান্ডে অবকাশ যাপনে এলেও, পুনরায় মধ্যপ্রাচ্য মিশনে ফিরে গেছে।