Skip to main content

মিনিয়াপোলিসে বিক্ষোভকারীদের গ্রেপ্তার, নীপিড়নে নিষেধাজ্ঞার রায় স্থগিত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২ ২০২৬, ১৩:৩৭

বিক্ষোভকারীকে প্রতিহত করছে আইসের একটি দল। ছবি: রয়টার্স

বিক্ষোভকারীকে প্রতিহত করছে আইসের একটি দল। ছবি: রয়টার্স

  • 0

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বুধবার আপিল বিভাগ নিম্ন আদালতের রায়টি স্থগিত করে। যার ফলে পরবর্তি নির্দেশ না আসা পর্যন্ত বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করতে পারবেন আইস কর্মকর্তারা।

মিনিয়াপোলিসে চলমান সরকারবিরোধী বিক্ষোভে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের ওপর ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক নীপিড়ন ও গ্রেপ্তারে নিম্ন আদালতের সীমাবদ্ধতা জারির নির্দেশটি স্থগিত করেছে ইউএস আপিল আদালত।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বুধবার আপিল বিভাগ নিম্ন আদালতের রায়টি স্থগিত করে। যার ফলে পরবর্তি নির্দেশ না আসা পর্যন্ত বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করতে পারবেন আইস কর্মকর্তারা।

এর আগে মিনিয়াপোলিসে বিক্ষোভ দমনে হাজার হাজার আইস কর্মকর্তা মোতায়েন করে ট্রাম্প প্রশাসন।

কর্মকর্তাদের বিরুদ্ধে বারবার বিক্ষোভকারীদের হয়রানি, গ্রেপ্তার ও বাধা প্রদানের অভিযোগ ওঠে।

যার ফলে গত ডিসেম্বর মাসে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে বিক্ষোভকারীদের একটি দল।

বিক্ষোভকারীদের ভাষ্য, আইস কর্মকর্তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও প্রয়োজনে বিক্ষোভ করা তাদের সাংবিধানিক অধিকার।

মিনেসোটার ইউএস ডিস্ট্রিক্ট জাজ কেট মেনেনডেজ শুক্রবার বিক্ষোভকারীদের পক্ষে রায় দেন।

ওই রায়ে বলা হয়, শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের দমনে আইস কর্মকর্তাদের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আইস কর্তৃপক্ষ অসহিংস বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস, পেপার স্প্রে ব্যবহার বা গ্রেপ্তার করতে পারবে না। পাশাপাশি বিক্ষোভের ছবি তোলা বা ভিডিও ধারণ করা পথচারীদের দমন, নীপিড়ন করতে পারবে না।

মামলাটি আদালতে পর্যবেক্ষণ চলাকালীন সময়ে নির্দেশটি কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়।

পরে ডিস্ট্রিক্ট কোর্ট তথা নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে ফেডারেল আদালতে আপিল করে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস কর্তৃপক্ষ।

ডিএইচএসের আপিলের ভিত্তিতে এইটথ ইউএস সার্কিট কোর্ট আইসের ওপর রায়টি স্থগিত করে।