জামায়াতের আমিরের বাসায় বিজয়ী তারেক রহমান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫ ২০২৬, ১৩:৪৫

ছবি: বিএনপি

ছবি: বিএনপি

  • 0

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, একই দিন রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ারও কথা রয়েছে তারেক রহমানের। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত রাখবেন তিনি।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।