Skip to main content

আমিরাতে এবার ২ কোটি দিরহাম জিতলেন বাংলাদেশি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩ ২০২৫, ২৩:৫৭

বিগ টিকেট রবিবার যথারীতি তাদের সিরিজ ২৭৭-এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। ছবি: খালিজ টাইমস

বিগ টিকেট রবিবার যথারীতি তাদের সিরিজ ২৭৭-এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। ছবি: খালিজ টাইমস

  • 0

আমিরাতে বাংলাদেশিদের পুরস্কার জেতার ঘটনা নতুন নয়। জুলাইয়ে মোহাম্মদ নাসের বেলাল নামের ৪৩ বছর বয়সী বাংলাদেশি এক ইলেকট্রিশিয়ান বিগ টিকেটের ড্রতে আড়াই কোটি দিরহাম জিতে নেন।

সংযুক্ত আরব আমিরাত-ইউএইতে র‌্যাফেল ড্রর প্ল্যাটফর্ম বিগ টিকেট প্রতি মাসের তিন তারিখে তাদের পুরস্কার ঘোষণা করে। বরাবরের মতো ৩ আগস্টও ইউএইর বাসিন্দাদের অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এ অনুষ্ঠানের। তাদের সে প্রতীক্ষার অবসান হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বিগ টিকেট রবিবার যথারীতি তাদের সিরিজ ২৭৭-এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এতে ১৯৪৫৬০ নম্বর টিকিট কেনা ব্যক্তি প্রথম পুরস্কার হিসেবে বাগিয়ে নেন ২০ মিলিয়ন তথা দুই কোটি দিরহাম পুরস্কার।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম সবুজ, যিনি আমিরাত প্রবাসী বাংলাদেশি।

ড্রতে সান্ত্বনা পুরস্কার পাওয়া প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার ব্যক্তির প্রত্যেকে সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত পুরস্কার জেতেন।

আমিরাতে বাংলাদেশিদের পুরস্কার জেতার ঘটনা নতুন নয়। জুলাইয়ে মোহাম্মদ নাসের বেলাল নামের ৪৩ বছর বয়সী বাংলাদেশি এক ইলেকট্রিশিয়ান বিগ টিকেটের ড্রতে আড়াই কোটি দিরহাম জিতে নেন।

বিগ টিকেট জানায়, আগস্টে গ্র্যান্ড প্রমোশনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। সে ঘোষণা অনুযায়ী, ৩ সেপ্টেম্বর লাইভ ড্রতে জয়ী ব্যক্তি পাবেন ১৫ কোটি দিরহাম।

আগামী মাসে লাইভ ড্রর রাতে প্রথম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির পাশাপাশি ছয়জন জয়ীর প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে পাবেন এক লাখ দিরহাম করে।

বিগ টিকেট জানায়,১ থেকে ২৫ আগস্টের মধ্যে একবারে কোনো ক্রেতা দুই বা ততোধিক ক্যাশ টিকিট কিনলে ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। লাইভ ড্রতে উপস্থিত হতে পারলে নগদ ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম অর্থ জেতার সুযোগ মিলবে।

যে চারজন অংশগ্রহণকারী লাইভ ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, তাদের নাম বিগ টিকেটের ওয়েবসাইটে পাওয়া যাবে ১ সেপ্টেম্বর।

আগস্টের প্রমোশনে একটি বিএমডব্লিউ এম৪৪০আই জেতার সুযোগের কথাও জানানো হয়েছে। গাড়িটি জয়ীর নাম ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর। এর বাইরে আগামী ৩ অক্টোবর পুরস্কারপ্রাপ্ত একজনের হাতে তুলে দেওয়া হবে একটি রেঞ্জ রোভার ভেলার।