বানরের পোশাক পরিহিত ভিডিও প্রচার, ট্রাম্পের 'ভাঁড়ামো' বললেন ওবামা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫ ২০২৬, ১৬:৪০

ট্রাম্পের ভিডিওর শেষ অংশে দেখা যায় বানরের পোশাক পরিহিত ওবামা দম্পতি, সঙ্গে বাজছিল ‘দ্য লাইয়ন স্লিপস টুনাইট’ গান। ছবি:  এনডিটিভি

ট্রাম্পের ভিডিওর শেষ অংশে দেখা যায় বানরের পোশাক পরিহিত ওবামা দম্পতি, সঙ্গে বাজছিল ‘দ্য লাইয়ন স্লিপস টুনাইট’ গান। ছবি: এনডিটিভি

  • 0

এ প্রসঙ্গে সাক্ষাৎকারে ওবামা আরও বলেন, ‘রাজনৈতিক ব্যক্তির এমন আচরণকে বেশিরভাগ অ্যামেরিকান গভীর উদ্বেগেজনক মনে করছেন।‘

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার ঘটনার প্রায় এক সপ্তাহ পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি নিন্দা জানিয়েছেন বারাক ওবামা।

সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন ব্যবহার করে ট্রাম্পের এ আচরণকে ‘ভাঁড়ামো’ বলে মন্তব্য করেছেন ওবামা।

আইউইটনেস নিউজ জানায়, শনিবার প্রকাশিত ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক পডকাস্টে এ মন্তব্য করেন তিনি।

২০২০ সালে অ্যামেরিকার নির্বাচনে পুনরায় ভোট চুরির অভিযোগ তুলে গত ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দেড় মিনিটের ভিডিও প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্পের ভিডিওর শেষ অংশে দেখা যায় বানরের পোশাক পরিহিত ওবামা দম্পতি, সঙ্গে বাজছিল ‘দ্য লাইয়ন স্লিপস টুনাইট’ গান।

অ্যামেরিকার ইতিহাসে একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে নিয়ে এমন বিদ্রূপে বর্ণবাদী আচরণের অভিযোগ জোরদার হতে থাকে ট্রাম্পের বিরুদ্ধে।

ওই অবস্থায় একজন কর্মীর ভুলবশত ও অনিচ্ছাকৃত পোস্ট দাবি করে ভিডিওটি সরিয়ে নেয় হোয়াইট হাউস।

এ প্রসঙ্গে সাক্ষাৎকারে ওবামা আরও বলেন, ‘রাজনৈতিক ব্যক্তির এমন আচরণকে বেশিরভাগ অ্যামেরিকান গভীর উদ্বেগেজনক মনে করছেন।‘

সেই সঙ্গে টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এমন এক ধরনের ভাঁড়ামো চলছে এবং যাদের কাছ থেকে শালীনতা ও দায়িত্ববোধ প্রত্যাশা করা হত, এখন তাদের ভিতর সেগুলোর ঘাটতি দেখা যাচ্ছে।