দাভোসে ‘বোর্ড অব পিসে’ ট্রাম্পের স্বাক্ষর, যোগ দিয়েছে যেসব দেশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২ ২০২৬, ১৫:১৫

বোর্ড অব পিস সনদে স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

বোর্ড অব পিস সনদে স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

  • 0

আইউইটনেস নিউজ জানায়, বোর্ড অব পিসে যোগ দিতে ৫০টিরও বেশি দেশে আমন্ত্রণ পাঠিয়েছেন ট্রাম্প। এর ভিতর বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০টিরও বেশি দেশ ট্রাম্পের  সঙ্গে যোগ দেয়।

সুইজারল্যান্ডের দাভোসে নিজের প্রস্তাবিত বোর্ড অব পিসে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫৬ তম অধিবেশন চলার ফাঁকে বৃহস্পতিবার স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আমি মনে করি এটি সবচেয়ে শান্তিপূর্ণ বোর্ড হবে। এটি এমন অনেক কাজ করবে, যা জাতিসংঘের করা উচিত ছিল।

‘আমরা জাতিসংঘের সঙ্গে কাজ করব। কিন্তু বোর্ড অব পিস বিশেষ হয়ে উঠতে যাচ্ছে। আমরা শান্তি প্রতিষ্ঠা করব।’

প্রাথমিকভাবে সংস্থাটির দায়িত্ব ছিল গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির তদারকি ও শাসন কাঠামো পুনর্গঠন।

পরবর্তিতে ট্রাম্প সংস্থাটির উদ্দেশ্য হিসেবে সারা বিশ্বে যুদ্ধ বন্ধ ও প্রতিষ্ঠার কথা জানান।

যোগ দিয়েছে যেসব দেশ

আইউইটনেস নিউজ জানায়, বোর্ড অব পিসে যোগ দিতে ৫০টিরও বেশি দেশে আমন্ত্রণ পাঠিয়েছেন ট্রাম্প।

এর ভিতর বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০টিরও বেশি দেশ ট্রাম্পের সঙ্গে যোগ দেয়।

দেশুলো হলো- আলবেনিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, বুলগেরিয়া, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইস্রায়েল, জর্ডান, কাজাখস্তান, কোসোভো, কুয়েত, মঙ্গলিয়া, মরক্কো, পাকিস্তান, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

তবে আমন্ত্রণ পাওয়া বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে বোর্ড অব পিসে যোগ দিতে সংশয় প্রকাশ করেছে। কয়েকটি দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের আমন্ত্রণ।

এর ভিতর ফ্রান্স, নরওয়ে, সুইডেন দ্বিধা প্রকাশের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে সংস্থাটির আমন্ত্রণ।

প্রতিশ্রুতি দিতে অসম্মতি জানিয়েছে জার্মানি, ইতালি, ব্রিটেনসহ কয়েকটি দেশ।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ব্রিটেন সদস্য দেশ হিসেবে স্বাক্ষর করবে না। কারণ, ইউক্রেনে যুদ্ধ চালানো রাশিয়াকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, সংস্থাটিতে সদস্যপদ পেতে প্রত্যেক দেশকে দিতে হবে ১ বিলিয়ন ডলার।

বিনিময়ে ৩ বছরের সদস্যপদ পবে দেশগুলো। তবে সদস্য দেশকে যেকোনো সময় বহিষ্কারের ক্ষমতা থাকবে ট্রাম্পের হাতে।