মিনেসোটা থেকে ৭০০ ফেডারেল এজেন্ট প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪ ২০২৬, ১৬:২৮

মিনেসোটা থেকে ৭০০ ফেডারেল এজেন্ট প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন
  • 0

মিনেসোটা থেকে ৭০০ ফেডারেল এজেন্ট প্রত্যাহার করা হবে বলে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার একথা জানিয়েছেন বর্ডার যার টম হোম্যান। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন এক প্রেক্ষাপটে, যখন কয়েক সপ্তাহ আগে অভিযানে জড়িত এজেন্টদের হাতে দুইজন অ্যামেরিকান নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এক সংবাদ সম্মেলনে টম হোম্যান বলেন, “প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প-এর পূর্ণ সমর্থনে আমার লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব এই অতিরিক্ত মোতায়েন পুরোপুরি প্রত্যাহার করা এবং এই সার্জ শেষ করা।”

তিনি জোর দিয়ে বলেন, অভিবাসন সংক্রান্ত অভিযান বন্ধ হচ্ছে না এবং এজেন্টরা শুধু অপরাধে জড়িত অনিবন্ধিত অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

হোম্যান বলেন, “আপনি যদি অবৈধভাবে এই দেশে থাকেন, তাহলে আপনি তালিকার বাইরে নন। পরিষ্কার করে বলতে চাই—প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই প্রশাসনের সময় ব্যাপক বহিষ্কার কার্যক্রম বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ, এবং প্রতিদিনই দেশজুড়ে অভিবাসন আইন প্রয়োগ চলবে।”

হোম্যান জানান, এই প্রত্যাহারের সিদ্ধান্তের একটি বড় কারণ হলো মিনেসোটা স্টেইটের কাউন্টি জেলগুলোর সঙ্গে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতা বেড়েছে। এতে লক্ষ্যবস্তুদের আটক করা সহজ হয়েছে। গত এক সপ্তাহ ধরে তিনি স্টেইট ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে এমন সহযোগিতার আহ্বান জানিয়ে আসছিলেন।

তিনি বলেন, “এটা কম এনফোর্সমেন্ট নয়, বরং আরও স্মার্ট এনফোর্সমেন্ট” তবে তিনি যোগ করেন, স্থানীয় কর্তৃপক্ষ সরাসরি অভিবাসন আইন প্রয়োগে যুক্ত থাকবে না।

গত দুই মাসে, ট্রাম্প প্রশাসনের ভাষায় ‘অপারেশন মেট্রো সার্জ’-এর অংশ হিসেবে তিন হাজারের বেশি ফেডারেল অভিবাসন এজেন্ট মিনিয়াপোলিসে মোতায়েন করা হয়েছে। তুলনামূলকভাবে, শহরটিতে মোট পুলিশ সদস্যের সংখ্যা প্রায় ৬০০। হোম্যান জানান, এই অভিযান শুরুর আগে শহরটিতে প্রায় ১৫০ জন ফেডারেল অভিবাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, অভিযান শুরুর পর থেকে প্রায় ৩ হাজার অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে।