Skip to main content

নিউ জার্সিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮ ২০২৬, ২০:৩১

ভবনে অগ্নিকাণ্ডের এআই নির্মিত প্রতীকী চিত্র। ছবি: গ্রোক

ভবনে অগ্নিকাণ্ডের এআই নির্মিত প্রতীকী চিত্র। ছবি: গ্রোক

  • 0

আইউইটনেস নিউজ জানায়, রোববার রাত ২টা ২০ মিনিটের দিকে ব্রড অ্যাভিনিউয়ে দ্রুত আগুনটি তীব্র মাত্রায় ছড়িয়ে পড়তে দেখা যায়।

নিউ জার্সি স্টেইটে বার্গেন কাউন্টির প্যালিসেডস পার্কে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

আইউইটনেস নিউজ জানায়, রোববার রাত ২টা ২০ মিনিটের দিকে ব্রড অ্যাভিনিউয়ে দ্রুত আগুনটি তীব্র মাত্রায় ছড়িয়ে পড়তে দেখা যায়।

ঘটনাটি ধারণকৃত ভিডিওতে দেখা যায়, আগুন পোড়া ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার ফাইটারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

রিজফিল্ড ও লিটল ফেরি ফায়ার ডিপার্টমেন্ট দুই এলাকার ফায়ার ডিপার্টোমেন্টের কর্মীরা যোগ দেন আগুন নেভানোর কাজে।

তবে বৈরি আবহাওয়া ও অগ্নিকাণ্ডের তীব্রতার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগুন লাগার কারণ খতিয়ে দেখছে প্যালিসেডস পার্ক ফায়ার প্রিভেনশন ব্যুরো।