Skip to main content

চলতি বছর গড় ট্যাক্স রিফান্ড ৩,৪০০ ডলার, গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫ ২০২৬, ১৫:৩৮

চলতি বছর গড় ট্যাক্স রিফান্ড ৩,৪০০ ডলার, গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি
  • 0

চলতি মৌসুমে গড় রিফান্ডের পরিমাণ ৩,৪০০ ডলারের বেশি। মঙ্গলবার পর্যন্ত হালনাগাদ এই তথ্য বলছে, ৫৩ মিলিয়নের বেশি করদাতা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন কর ছাড় সুবিধার অন্তত একটি ব্যবহার করেছেন। এসব সুবিধা গত বছর পাস হওয়া বড় কর সংস্কার আইনের অংশ।

চলতি বছরের কর মৌসুমের শেষ দিন বুধবার, যা “ট্যাক্স ডে” হিসেবে পরিচিত। ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এ বছর করদাতাদের গড় রিফান্ড গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে গড় রিফান্ডের পরিমাণ ৩,৪০০ ডলারের বেশি। মঙ্গলবার পর্যন্ত হালনাগাদ এই তথ্য বলছে, ৫৩ মিলিয়নের বেশি করদাতা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন কর ছাড় সুবিধার অন্তত একটি ব্যবহার করেছেন। এসব সুবিধা গত বছর পাস হওয়া বড় কর সংস্কার আইনের অংশ।

এছাড়া ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, নতুন আইনের আওতায় যোগ্য শিশুদের জন্য কর সুবিধাসহ বিশেষ সঞ্চয় হিসাব, যা পরিচিত“ট্রাম্প অ্যাকাউন্ট”নামে। এটি খুলেছেন ৫ মিলিয়নের বেশি করদাতা।

বুধবার এক বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, “ট্রেজারি ও আইআরএস নিরলসভাবে কাজ করেছে, যাতে কর ব্যবস্থা জনগণের জন্য কার্যকর হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় কর ছাড়ের প্রভাব এখন সাধারণ মানুষ অনুভব করছে—তারা তাদের উপার্জনের বড় অংশ ধরে রাখতে পারছে এবং আয়ের মূল্য আগের চেয়ে বেশি কাজে লাগছে।”

তথ্য অনুযায়ী, ২৫ মিলিয়নের বেশি করদাতা “ওভারটাইম আয়ে কর নেই” এমন সুবিধা নিয়েছেন, যেখানে গড় ছাড়ের পরিমাণ ৩,১০০ ডলারের বেশি।

এছাড়া ৩০ মিলিয়নের বেশি প্রবীণ নাগরিক “প্রবীণদের জন্য বর্ধিত কর ছাড়” সুবিধা গ্রহণ করেছেন, যেখানে গড় ছাড় ৭,৫০০ ডলারের বেশি।

একই সঙ্গে, ১০৫ মিলিয়নের বেশি করদাতা স্থায়ীভাবে দ্বিগুণ করা স্ট্যান্ডার্ড ডিডাকশন সুবিধা নিয়েছেন, যা করযোগ্য আয়ের পরিমাণ কমাতে সহায়তা করে।