লন্ডনে অ্যামেরিকান দূতাবাসের সামনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বৃটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বহাল রাখায়, সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ আইনের আওতায় নিষিদ্ধ সংগঠনের প্রতি প্রকাশ্যে সমর্থন প্রদর্শন করার অপরাধে সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনো নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া বা তাদের সমর্থন করা গুরুতর অপরাধ। একইসাথে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হলে আগাম গ্রেপ্তারের হুঁশিয়ারিও দেয় লন্ডন পুলিশ।
বর্তমানে লন্ডনস্থ ইউএস দূতাবাস প্রাঙ্গণ ও এর আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।