Skip to main content

নিউ ইয়র্কে মাধ্যমিকের ছাত্র গ্রেপ্তার
মেয়ের বেশে ছেলে সহপাঠীদের নগ্ন ছবি ও অর্থ আদায়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮ ২০২৫, ২:০১

এআই নির্মিত দ্য ফিল্ড স্টোন মিডল স্কুলের একটি চিত্র। ছবি: গ্রোক

এআই নির্মিত দ্য ফিল্ড স্টোন মিডল স্কুলের একটি চিত্র। ছবি: গ্রোক

  • 0

পুলিশ জানায়, এ ঘটনার ৬ জন ভুক্তভোগী সামনে আসলেও স্কুলের আরও অনেকে প্রতারণার শিকার হয়েছে বলে করছেন তারা।

নিউ ইয়র্কের দ্য ফিল্ড স্টোন মিডল স্কুলের এক ছাত্র পরিচয় গোপন রেখে কৌশলে সহপাঠীদের কাছ থেকে নগ্ন ছবি আদায় ও অর্থ দাবি করে চলছিল। দীর্ঘদিন তদন্তের পর অপরাধীকে শনাক্ত করেছে পুলিশ।

আইউইটনেস নিউজ জানায়, গত সপ্তাহে মাধ্যমিকের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্তর নাম, পরিচয় প্রকাশ করেননি তদন্ত কর্মকর্তারা।

সংবাদমাধ্যমটিতে বলা হয়, এ ঘটনার ভুক্তভোগী ৬ জন ছাত্রের অভিযোগের পর গত ফেব্রুয়ারি মাসে অপরাধীকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়। দীর্ঘ ছয় মাস পর অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

তদন্ত কর্মকর্তারা বলেন, অনলাইনে মেয়ে সেজে ছেলে সহপাঠীদের কাছে স্পর্শকাতর ছবি, ভিডিও চাইত ওই ছাত্র। পরে ছবি ফাঁসের হুমকি দিয়ে যৌন উত্তেজনামূলক কর্মকাণ্ড অথবা টাকা দাবি করত।

পুলিশ জানায়, এ ঘটনার ৬ জন ভুক্তভোগী সামনে আসলেও স্কুলের আরও অনেকে প্রতারণার শিকার হয়েছে বলে করছেন তারা।

প্রতারণার শিকার শিক্ষার্থী ও তাদের বাবা-মায়েদের পুলিশের কাছে অভিযোগ জানাতে আহ্বান জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।