নিউ জার্সি
'আমার কোনো গ্রেপ্তারি পরোয়ানার দরকার নেই', হুমকির পর আইস কর্মকর্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩ ২০২৬, ১৫:৩৪ হালনাগাদ: ফেব্রুয়ারি ৪ ২০২৬, ১৫:২৫

আইসের লোগো সংবলিত পোশাকে কর্মকর্তা। ফাইল ছবি

আইসের লোগো সংবলিত পোশাকে কর্মকর্তা। ফাইল ছবি

  • 0

জেফরি জিজ্ঞেস করেন, ‘আপনার কাছে কি কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে?’ আইস কর্মকর্তা বলেন, ‘আমার কোনো গ্রেপ্তারি পরোয়ানার দরকার নেই। শুধু আপনার এটি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।’

নিউ জার্সি সিটি হাইটস ও হোবোকেনের মধ্যবর্তী হাডসন বারগেন লাইট রেল স্টেশনে এক অভিবাসীকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক গ্রেপ্তারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে উদ্বেগ ও সমালোচনা।

আইউইটনেস নিউজ জানায়, রোববার সকালের দিকে ষ্টেশনে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইস। ওই ঘটনাটি ভিডিও করেন জার্সি সিটি কাউন্সিলম্যান জ্যাক এফ্রোস।

ওই ভিডিওতে এফ্রোসকে বলতে শোনা যায়, ‘আমি রেকর্ড করছি।’

এর উত্তরে একজন আইস কর্মকর্তা বলেন,’আপনি রেকর্ড করতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। তবে আপনি এখন আমাদের সাথে লিফটে উঠতে পারবেন না।’

জেফ্রস বলেন,’আমার গণপরিবহনে উঠার অধিকার আছে।’

তখন ওই কর্মকর্তা হুমকি দিয়ে বলেন, ‘যদি আসেন, তাহলে আপনাকে অভিযানে হস্তক্ষেপকারী হিসেবে ধরে নিব।’

ওই ভিডিওতে আরো দেখা যায়, জেফরি গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আটকের কারণ জিজ্ঞেস করছেন।

জেফরি জিজ্ঞেস করেন, ‘আপনার কাছে কি কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে?’

আইস কর্মকর্তা বলেন, ‘আমার কোনো গ্রেপ্তারি পরোয়ানার দরকার নেই। শুধু আপনার এটি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।’

আইস কর্মকর্তার এমন আচরণে আতঙ্ক শুরু হয়েছে স্থানীয় অভিবাসী ও বাসিন্দাদের মনে।

সমাধান ও প্রতিবাদ জানাতে জার্সি সিটি ও হোবোকেন সিটিতে বড় পরিসরে বৈঠক করেছেন বিভিন্ন কমিউনিটির সদস্যরা। পাশাপাশি গ্রেপ্তার কারণ জানতে চেয়েছেন দুই সিটির নেতৃত্বে থাকা বিভিন্ন ব্যক্তি।

ওই ঘটনার সাক্ষীদাতা এফ্রোস বলেন, ‘সরাসরি কর্মকর্তার মুখ থেকে এমন কথা শোনা যে তারা যেকোনো জায়গা থেকে কাউকে তুলে আনতে পারে, অপহরণ করতে পারে, এটা ভীষণ দুঃখজনক।‘

গত সপ্তাহ জুড়ে জার্সি সিটি ও হোবোকেনে গ্রেপ্তার হয়েছে এমন আরও বেশ কয়েকজন ব্যক্তি।

হোবেকেনের মেয়র জানান, এ ঘটনায় ভীত হয়ে অনেক কর্মী তাদের কর্মস্থলে আসার সাহস পাচ্ছেন না। যার ফলে ক্ষতির মুখোমুখি হচ্ছেন অনেক ব্যবসায়ী।