নিউ ইয়র্ক সিটির ডাউনটাউন ব্রুকলিনের একটি বাসায় ৮০ বছর বয়সী এক নারী ও তার ৫২ বছর বয়সী ছেলের মরদেহ পাওয়া গেছে।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার দুপুর একটার ঠিক আগে জে স্ট্রিটের ভবনটির ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসার খবর জানিয়ে কল করেন একাধিক বাসিন্দা।
প্রাথমিক সাড়াদানকারীরা বাসাটিতে গিয়ে দুজনকেই মৃত অবস্থায় পান। লাশের অবস্থা দেখে মনে হয়, বেশ আগেই তাদের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাপ্তবয়স্ক দুজনের মধ্যে আগে মৃত্যু হয় মায়ের। তার দেহ পচনের উচ্চতর স্তরে চলে যায়।
মা কিংবা সন্তানের দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে তাদের মৃত্যুর সঙ্গে অপরাধের সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ করা হচ্ছে না।
মরদেহ দুটির বিষয়ে বিশদ কিছু জানা যায়নি।