দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কেক কাটাসহ যেকোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না বলে জানিয়েছে বিএনপি।
ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার রাতে এক পোস্টে দলটির পক্ষ থেকে নেতা-কর্মীদের এ নির্দেশনা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ‘আগামী ২০ নভেম্বর, ২০২৫ তারিখে (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।
‘ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতা-কর্মীদের উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহ্বান জানানো হলো।’