ইউনূসের সফর ঘিরে নিউ ইয়র্কে মুখোমুখি বিএনপি- আওয়ামী লীগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২ ২০২৫, ৬:৩০ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ১:২০

নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। ছবি: বাসস

নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। ছবি: বাসস

  • 0

নিউ ইয়র্কে আসছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

৮০তম জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে এগারো দিনের সফরে নিউ ইয়র্কে আসছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তার এ সফর ঘিরে সরব হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

ডক্টর ইউনূসের সফরের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বাংলাদেশের স্বার্থ নয় নিজের ব্যবসার প্রসার ঘটাতেই প্রধান উপদেষ্টার এ সফর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানানোর ঘোষণা দেয় আওয়ামী লীগ। তবে তাদের প্রতিবাদ কর্মসূচি যেনো অ্যামেরিকার আইনের বিরুদ্ধে না যায় সেই আহবান জানান যুক্তরাষ্ট্র বিএনপি।

প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে কেউ যেনো দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেজন্য নিজেদের প্রস্তুতির কথা জানান নিউ ইয়র্কের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপি নেতা গিয়াস আহমেদ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফর শেষে আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন ডক্টর মুহাম্মদ ইউনূস।