অ্যামেরিকান খাদ্যপণ্যের ব্র্যান্ড বেন’স অরিজিনাল তাদের বেশ কয়েক জাতের রেডি-রাইস বা দ্রুত রান্না উপযোগী খাদ্যপণ্য ফিরিয়ে নিয়েছে।
ফেডারেল সংস্থা ফুড অ্যাণ্ড ড্রাগ এজেন্সী-এফডিএ জানায়, ফিরিয়ে নেওয়া চালের প্যাকেটগুলোতে পাথরের উপস্থিতি থাকতে পারে, যা হজমজনিত সমস্যা সৃষ্টি করতে পারে।
আইউইটনেস নিউজ জানায়, বাতিল করা রেডি-রাইস পণ্যের মধ্যে রয়েছে ‘লং গ্রেইন হোয়াইট’, ‘হোল গ্রেইন ব্রাউন’ ও ‘লং গ্রেইন অ্যাণ্ড ওয়াইল্ড রেডি রাইস’ জাতের চাল।
সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, বাতিল হওয়া পণ্যগুলোর মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত।
সুনির্দিষ্ট কোন কোন ব্যাচ নম্বর সংবলিত প্যাকেটগুলো বাতিল করা হয়েছে তা জানিয়েছে বেন’স অরিজিনাল কর্তৃপক্ষ।
সেগুলো হল- ৫৩৩ইএলজিআরভি২২, ৫৩৪এএলজিআরভি২২, ৫৩৪এএমজিআরভি২২, ৫৩৪বিএমজিআরভি২২, ৫৩৪ডিএমজিআরভি২২, ৫৩৩বিএমজিআরভি২২, ৫৩৩সিএলজিআরভি২২ এবং ৫৩৩সিএমজিআরভি২২।
উল্লেখিত ব্যাচ নম্বরের বাইরে প্রতিষ্ঠানটির কোনো পণ্যে সমস্যা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি পণ্য ফিরিয়ে নেওয়ার এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দাবি করে তারা।
দ্রুত রান্না উপযোগী এবং প্যাকেটজাত অবস্থায় মাইক্রোওয়েভে রান্না যোগ্য বিভিন্ন স্বাদ ও ঘ্রাণের চাল বাজারজাত করার জন্য বেন’স অরিজিনাল আন্তর্জাতিকভাবে জনপ্রিয়।