অ্যামেরিকারকয়েকটি ডেমোক্র্যাটিক স্টেইটের আইনপ্রণেতারা ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টবা আইস এজেন্টদের বিরুদ্ধে নাগরিকদের মামলা করার সুযোগ দিতেনতুন আইন প্রণয়নের উদ্যোগনিয়েছেন। এই পদক্ষেপ ঘিরেফেডারেল ও স্টেইট সরকারেরক্ষমতার সীমা নিয়ে নতুনকরে আইনি বিতর্ক শুরুহয়েছে।
রয়টার্সেরপ্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিতএসব আইনের মাধ্যমে আইস এজেন্টদের বিরুদ্ধেরাষ্ট্রীয় আদালতে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে মামলা করাসম্ভব হবে। বর্তমানে ফেডারেলআইনের কারণে এই ধরনের মামলাকরা কঠিন।
ইলিনয়ইতোমধ্যে এমন একটি আইনপাস করেছে, যা এখন ফেডারেলসরকারের আইনি চ্যালেঞ্জের মুখেরয়েছে। অ্যামেরিকার প্রশাসনের দাবি, এই আইন ফেডারেলসংবিধানের মূখ্য ধারাটি লঙ্ঘন করে, যেখানে ফেডারেলআইনকে সর্বোচ্চ হিসেবে বিবেচনা করা হয়।
নতুনউদ্যোগের সমর্থকরা বলছেন, অভিবাসন প্রয়োগের নামে কোনো নাগরিকবা অভিবাসীর অধিকার লঙ্ঘিত হলে দায়বদ্ধতা নিশ্চিতকরার জন্য এই আইনজরুরি। তাদের মতে, এতে আইসএজেন্টদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
অন্যদিকেবিরোধীরা সতর্ক করে বলছেন, এইধরনের আইন ফেডারেল ইমিগ্রেশনব্যবস্থাকে দুর্বল করতে পারে এবংআইন প্রয়োগকারী সংস্থার কাজ ব্যাহত হওয়ারঝুঁকি তৈরি করবে।
এই প্রস্তাবগুলো কার্যকর হলে, অ্যামেরিকার অভিবাসননীতি ও আইন প্রয়োগব্যবস্থায় স্টেইট ও ফেডারেল সরকারেরসম্পর্ক নতুন এক পরীক্ষারমুখে পড়বে—বলছেন বিশ্লেষকরা।