Skip to main content

ট্রাম্পকে অনৈতিক পররাষ্ট্রনীতি বদলের আহ্বান ৩ ধর্মযাজকের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০ ২০২৬, ১২:২৪

বাঁ পাশ থেকে ম্যাকএলরয়, ব্লেজ কুপিচ ও জোসেফ টবিন। ছবি: উইকিমিডিয়া কমন্স

বাঁ পাশ থেকে ম্যাকএলরয়, ব্লেজ কুপিচ ও জোসেফ টবিন। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

সম্প্রতি সামরিক হস্তক্ষেপে ট্রাম্পের ভেনেজুয়েলা দখল, গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ও বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্তে এ আহ্বান জানিয়েছেন ৩ ক্যাথলিক ধর্মযাজক।

অ্যামেরিকার পররাষ্ট্রনীতিতে নৈতিক দিকনির্দেশনা মেনে চলতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন উচ্চপদস্থ তিনজন অ্যামেরিকান ক্যাথলিক ধর্মীয় নেতা । তারা হলেন শিকাগোর ব্লেজ কুপিচ, ওয়াশিংটনের রবার্ট ম্যাকএলরয় ও নিউজার্সির জোসেফ টবিন।

সম্প্রতি সামরিক হস্তক্ষেপে ট্রাম্পের ভেনেজুয়েলা দখল, গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ও বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্তে এ আহ্বান জানিয়েছেন ৩ ক্যাথলিক ধর্মযাজক।

তাদের ভাষ্য, ট্রাম্পের বেপরোয়া পররাষ্ট্র নীতি শান্তি স্থাপনের পরিবর্তে ভোগান্তির কারণ হয়ে ওঠবে।

এক যৌথ বিবৃতিতে সোমবার ধর্মীয় নেতারা ট্রাম্পকে সতর্ক করে বলেন, ‘নৈতিক উদ্দেশ্যবিহীন ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি ইতোমধ্যে রাজনৈতিক মেরুকরণ, দলীয় স্বার্থ ও সংকীর্ণ অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে পরিণত হয়েছে।‘

অন্যদিকে ম্যাকএলরয় এসোসিয়েট প্রেসকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে বলেন, ‘অ্যামেরিকাসহ বেশিরভাগ দেশ পররাষ্ট্রনীতিতে নৈতিকভাবে দিশাহিন হয়ে পড়েছে। তবে আমি বিশ্বাস করি এখনও বিশ্বে অ্যামেরিকার প্রভাব রয়েছে।’

এ বিবৃতির মধ্য দিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের কার্যক্রমের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়েছেন অ্যামেরিকার ক্যাথলিক ধর্মযাজকরা।

এর আগে গত নভেম্বরে আয়োজিত ইউএস ক্যাথলিক বিশপস সম্মেলনে ট্রাম্পের অভিবাসী বিতাড়ন ও দোষ চাপানোর ঘটনায় নিন্দা জানানো হয়।

সর্বশেষ সোমবারের বিবৃতি বিষয়ে অ্যাসোসিয়েট প্রেস ট্রাম্প প্রশাসনের মতামত জানতে চাইলে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস কর্তৃপক্ষ।