হরমুজ প্রণালি খুলতে ইরানকে দেওয়া কঠোর সময়সীমার বাকি কয়েক ঘণ্টা। এমন সময় ফের ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ইরানের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘একটি পুরো সভ্যতা আজ ধ্বংস হয়ে যাবে, আর কখনও সেটি ফিরে আসতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আমি চাইনি কখনও এমনটা ঘটুক কিন্তু সম্ভবত এমনই হবে। তবে যদি সেখানে সম্পূর্ণ শাসন ব্যবস্থার পরিবর্তন হয়, তুলনামূলক স্মার্ট ও কম উগ্রপন্থী শাসক আসে, তাহলে সুন্দর কিছু ঘটতে পারে।
‘আমরা আজ রাতেই তা জানতে পারব- এটি হতে চলেছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে জটিল ও দীর্ঘ মুহূর্তগুলোর একটি।‘