নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মীকে মারধর, তরুণ আটক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭ ২০২৫, ০:০৩

সাদা শার্ট, নেভি ব্লু ক্যাপ ও কালো প্যান্ট পরা এক তরুণের সঙ্গে তর্কাতর্কি হচ্ছিল হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরা আওয়ামী লীগ কর্মীর। এর একপর্যায়ে আওয়ামী লীগ কর্মীকে ঘুষি মারেন তরুণ। ছবি: টিবিএন

সাদা শার্ট, নেভি ব্লু ক্যাপ ও কালো প্যান্ট পরা এক তরুণের সঙ্গে তর্কাতর্কি হচ্ছিল হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরা আওয়ামী লীগ কর্মীর। এর একপর্যায়ে আওয়ামী লীগ কর্মীকে ঘুষি মারেন তরুণ। ছবি: টিবিএন

  • 0

ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, সাদা শার্ট, নেভি ব্লু ক্যাপ ও কালো প্যান্ট পরা এক তরুণের সঙ্গে তর্কাতর্কি হচ্ছে হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরা আওয়ামী লীগ কর্মীর। এর একপর্যায়ে আওয়ামী লীগ কর্মীকে ঘুষি মারেন তরুণ।

নিউ ইয়র্ক সিটিতে শুক্রবার আওয়ামী লীগের এক কর্মীকে মারধরের ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, সাদা শার্ট, নেভি ব্লু ক্যাপ ও কালো প্যান্ট পরা এক তরুণের সঙ্গে তর্কাতর্কি হচ্ছে হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরা আওয়ামী লীগ কর্মীর। এর একপর্যায়ে আওয়ামী লীগ কর্মীকে ঘুষি মারেন তরুণ।

ওই সময় আওয়ামী লীগ কর্মী পাল্টা আঘাত করতে চাইলে তরুণ তাকে বেশ কয়েকটি ঘুষি মারেন। পরে আওয়ামী লীগ কর্মীও পাল্টা আঘাতের চেষ্টা করেন।

ঘটনাস্থলে থাকা নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক সদস্য এসে সাদা শার্ট পরা তরুণকে ধরে মাটিতে শুইয়ে ফেলেন। পরে তাকে হেফাজতে রাখেন পুলিশ সদস্যরা।

ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা আওয়ামী লীগ কর্মীর কাগজপত্র দেখছেন। তার সঙ্গে কথা বলছেন।

ফুটেজের আরেকটি অংশে দেখা যায়, তরুণের হাত জিপ টাই দিয়ে বাঁধা। তাকে ঘিরে রয়েছেন এনওয়াইপিডির তিনজন সদস্য। তাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলতে দেখা যায় তরুণকে।

অন্য একটি অংশে হাত বাঁধা অবস্থায় তরুণকে নিয়ে একটি গন্তব্যের দিকে যেতে দেখা যায় এনওয়াইপিডির পোশাকধারী দুই সদস্যকে।