গরুর মাংসের ওপর থেকে শুল্ক প্রত্যাহার সংক্রান্ত ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট করপোরেশনকে রবিবার এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেন, গরুর মাংস রপ্তানিকারকদের জন্য অ্যামেরিকার এ পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার গরুর মাংসসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেন।
গত বছর অ্যামেরিকায় কম দামে কম চর্বিযুক্ত মাংস সরবরাহ করার ক্ষেত্রে অন্য সব দেশকে পেছনে ফেলে অস্ট্রেলিয়া।
ট্রাম্প অস্ট্রেলিয়ার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে আরোপিত ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবেন কি না, সে বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ওয়াং।
এর আগে এপ্রিলে ট্রাম্প অস্ট্রেলিয়ার গরুর মাংস বাণিজ্যে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন।
তার এ মন্তব্যের কয়েক মাস পর অ্যামেরিকা থেকে আমদানি করা গরুর মাংসের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করে অস্ট্রেলিয়া।
১৯৯০ সাল থেকে অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় দেড় হাজার থেকে ৪০ হাজার টন পর্যন্ত গরুর মাংস অ্যামেরিকায় রপ্তানি করে আসছে।
এ মাংস অ্যামেরিকার ফাস্ট ফুড শিল্পে ব্যাপক জনপ্রিয়।