ওয়াশিংটনে দাবানল নিয়ন্ত্রণের সময় দুই ফায়ারফাইটারকে আটক করল আইস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১ ২০২৫, ৭:৪৭ হালনাগাদ: নভেম্বর ২৪ ২০২৫, ১৩:৩৫

গ্রেপ্তার হওয়া দুজনের নাম প্রকাশ করেনি ফেডারেল কর্মকর্তারা। ছবি:  ইন্ডিয়ান এক্সপ্রেস

গ্রেপ্তার হওয়া দুজনের নাম প্রকাশ করেনি ফেডারেল কর্মকর্তারা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • 0

দুজন ফায়ারফাইটারকে ট্যাকোমা শহরের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট- আইসের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে।

ওয়াশিংটনে দাবানলের সময় কাজ করতে গিয়ে দুই ফায়ারফাইটারকে আটক করেছে বর্ডার এজেন্ট কর্মকর্তারা। বর্তমানে ওই দুজন ফায়ারফাইটারকে ট্যাকোমা শহরের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট- আইসের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে। এমনটাই জানিয়ছেন কংগ্রেস সদস্য এমিলি র‍্যান্ডাল।

র‍্যান্ডাল একজন একজন ডেমোক্র্যাট এবং ওই এলাকায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার হঠাৎ করে র‍্যান্ডাল আটককেন্দ্রটি পরিদর্শন করেন।

তিনি রয়টার্সকে জানান, কেন্দ্রের ভেতরের পরিস্থিতি তিনি দেখেছেন এবং ফায়ারফাইটারদের অবস্থা নিয়ে তিনি উদ্বিগ্ন।

র‍্যান্ডালকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। তবে সেখানকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তারা অলিম্পিক ন্যাশনাল ফরেস্টে ৯,০০০ একরের বিয়ার গাল্চের আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কোম্পানিগুলোর জন্য চুক্তিবদ্ধ দুই ব্যক্তিকে আটক করেছেন।

বুধবার গ্রেপ্তার হওয়া দুজনের নাম প্রকাশ করেনি ফেডারেল কর্মকর্তারা।

র‍্যান্ডাল জানান, আটককৃত অগ্নিনির্বাপক কর্মীদের সাথে তিনি কথা বলতে পারেননি।

ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সেক্রেটারির একজন মুখপাত্র শুক্রবার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আগুন নেভানোর কাজে সহায়তার ভূমিকা পালন করছিলেন। কিন্তু সীমান্ত টহল এজেন্টরা যখন তাদের পরিচয় যাচাই করছিলেন, তখন তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিলেন না। বিভাগের বক্তব্য অনুযায়ী, তাদের গ্রেপ্তার হওয়ায় আগুন নেভানোর কাজে কোনো প্রভাব পড়েনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইস কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের দৈনিক গ্রেপ্তার কোটার চাপের সমালোচনা করেছেন। যার কারণে অপরাধমূলক রেকর্ড না থাকা সত্ত্বেও অনেক মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে অনেক দীর্ঘমেয়াদী গ্রিন কার্ডধারী, বৈধ ভিসাধারী, এমনকি কিছু অ্যামেরিকান নাগরিকও অন্তর্ভুক্ত।