মিসিসিপিতে বন্দুক হামলায় কমপক্ষে চারজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
ওয়াশিংটন কাউন্টির লেল্যান্ডে শনিবার মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি ও সিবিএস নিউজ।
লেল্যান্ডের মেয়র জন লি সিবিএস নিউজকে জানান, বন্দুক হামলার সময় চার্লসটন হাই স্কুলের বিপক্ষে লেল্যান্ড হাই স্কুলের হোমকামিং গেমের কারণে লেল্যান্ড শহরে স্বাভাবিকের চেয়ে বেশি জনসমাগম ছিল।
সিবিএস নিউজ জানায়, গুলিতে আহত চারজনকে বিমানে করে নেওয়া হয় হাসপাতালে। তাদের অবস্থা প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় টাইলার জ্যারড গুডলো নামের ১৮ বছর বয়সী এক তরুণকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বাহিনীটি বর্তমানে গুলি সংক্রান্ত তথ্য জানা যে কাউকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলছে বলে উল্লেখ করেছে দেসোতো কাউন্টি নিউজ।
ঘটনার পর ফেসবুকে এক বিবৃতিতে মেয়র লি লিখেন, লেল্যান্ড শহরে সংঘটিত ট্র্যাজেডির বিষয়ে তিনি গভীরভাবে শোকাহত।
লেল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট-এলপিডির বরাতে ডেইলি মেইল জানায়, হামলাস্থলে জরুরি অবস্থা জারির পর লেল্যান্ড শহরে কারফিউ জারি করা হয়েছে।
গুলির ঘটনায় চলছে তদন্ত।