প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন প্রববর্তিত নতুন নিয়ম অনুযায়ী, অ্যামেরিকায় অ্যাসাইলাম আবেদন করলেই মিলবে না ওয়ার্ক পারমিট। এ সংক্রান্ত বিস্তারিত টিবিএন ভিউজ অনুষ্ঠানে জানিয়েছেন সঞ্চালক হাবিব রহমান। টিবিএনের পাঠকদের জন্য তার ভাষায় বিষয়টি তুলে ধরা হলো।
যারা নতুন করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে একেবারে তিন মাসে। অর্থাৎ নাইনটি ডেইজ। ইউর ইন্টারভিউ ফর ইউর অ্যাসাইলাম। ইটস গোইং টু বি আন্ডার নাইনটি ডেইজ।
আমি স্যরি। ৯০ দিনেরও কম সময়ের মধ্যে নতুন যারা ফাইল করছেন অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম, তাদেরকে ডাকা হবে। এ ব্যাপারে নতুন একটি প্রজ্ঞাপন এসেছে।
তার অর্থ হচ্ছে আপনি যখন সাবমিট করবেন, আপনাকে কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হবে না। দ্যাট মিন্স, নো ওয়ার্ক পারমিট অ্যান্ড আপনার যদি ভালো অ্যাসাইলাম ক্লেইম না থেকে থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যা গুড অ্যাসাইলাম ক্লেইম, আপনি আশা করতে পারেন যে, আপনাকে রিমুভাল প্রসেসে ফেলে দেওয়া হবে।
সো দ্যাট’স অ্যা বিগ আপডেট ফর অ্যাসাইলাম কেসেস নতুন যারা করবেন। তার অর্থ এই না বা আমি এটিও বলতে চাচ্ছি না যে, আপনি বা আপনারা যারা অপেক্ষা করছেন অ্যাসাইলাম করার জন্য, তারা কিন্ত অ্যাসাইলাম করবেন না।
আপনার যদি প্রয়োজন হয়, আপনার সঠিক সবকিছু থাকে, আপনি অ্যাসাইলাম ফাইল করতেই পারেন, কিন্তু মনে রাখবেন, আপনাকে তিন মাসের কম সময়ের মধ্যে ডাকা হবে। আপনার ইন্টারভিউ হবে এবং এই সময় কোনো ওয়ার্ক পারমিট আপনাকে দেওয়া হবে না।
আপনার কোনো স্ট্যাটাস সে সময় পর্যন্ত থাকবে না। ইট জাস্ট মিনস ইউ আর অ্যাপ্লাইং জাস্ট টু গেট অ্যা ওয়ার্ক পারমিট। যদি আপনি মনে করে থাকেন অ্যাসাইলাম সাবমিট করে দেই, ওয়ার্ক পারমিট তো চলে আসবে। দ্যান ইউ শুড নট ডু ইট। কারণ তারা শিওরলি আপনাকে ওয়ার্ক পারমিট দেবে না উইদাউট ইন্টারভিউ।