রাশিয়া থেকে তেল কিনতে আ্যমেরিকার অনুমতি চাইল বাংলাদেশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১ ২০২৬, ২১:০২

আ্যমেরিকা,বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় পতাকা। ফাইল ছবি

আ্যমেরিকা,বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় পতাকা। ফাইল ছবি

  • 0

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আ্যমেরিকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি উত্থাপন করা হয়।

জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে সহায়তা করার লক্ষ্যে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে অস্থায়ী ছাড় চেয়ে আ্যমেরিকার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আ্যমেরিকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি উত্থাপন করা হয়।

তিনি বলেন, জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে।

বুধবার ঢাকায় আ্যমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ভারতকে ইতোমধ্যে রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। সেই উদাহরণ তুলে ধরে বাংলাদেশও একই ধরনের সুযোগ পাওয়ার বিষয়টি বিবেচনার জন্য আ্যমেরিকাকে অনুরোধ করেছে।

তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে করা এই অনুরোধ ইতোমধ্যে ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখতে জ্বালানি খাতে স্থিতিশীলতা জরুরি। আ্যমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি তারা পর্যালোচনার জন্য ওয়াশিংটনে পাঠাবে।

বৈঠকে সম্ভাব্য বাংলাদেশ–আ্যমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, নতুন বিনিয়োগের সুযোগ এবং সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।