বাংলাদেশি তরুণ হত্যা: এনওয়াইপিডির ২ কর্মকর্তাকে বরখাস্তের দাবি

আপেল মাহমুদ, নিউ ইয়র্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯ ২০২৫, ১:০১ হালনাগাদ: নভেম্বর ১১ ২০২৫, ১৮:২৫

এনওয়াইপিডির একটি গাড়ি। ছবি: স্টোরি ব্লকস

এনওয়াইপিডির একটি গাড়ি। ছবি: স্টোরি ব্লকস

  • 0

গত বছর ২৭ শে মার্চ কুইন্সের ওজোন পার্কে বাংলাদেশী বংশোদ্ভূত উইন রোজারিওর নিজের বাড়িতে গুলি করে হত্যা করে এনওয়াইপিডি সদস্য সালভাতোর অ্যালঙ্গি ও ম্যাথিউ সিয়ানফ্রোসো।

নিউ ইয়র্কে বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যায় অভিযুক্ত নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির দুই সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করতে নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

পাশাপাশি ২৬ সেপ্টেম্বরের মধ্যে সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ড- সিসিআরবির অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।

নিউ ইয়র্ক সিটি হলে পুলিশ হেড কোয়ার্টারের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রোজারিওর বাবা এবং মা।

সম্মেলনে জাস্টিস কমিটি ও সামাজিক সংগঠন ড্রাম অনুরোধ জানায়, মিথ্যা অজুহাতে অপরাধীরা যেনো কোনোভাবেই ক্ষমা না পায়।

সেই সঙ্গে রোজারিওর পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করেন সিটির সেনেটর, পাবলিক অ্যাডভোকেট এবং কাউন্সিল মেম্বাররা।

উল্লেখ্য, গত বছর ২৭ শে মার্চ নিউ ইয়র্কের কুইন্সের ওজোন পার্কে নিজের বাড়িতে বাংলাদেশী বংশোদ্ভূত ১৯ বছরের উইন রোজারিওকে গুলি করে হত্যা করে এনওয়াইপিডি সদস্য সালভাতোর অ্যালঙ্গি ও ম্যাথিউ সিয়ানফ্রোসো। বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হত্যায় সিটির স্বাধীন তদন্ত সংস্থা সিসিআরবির তদন্তে পুলিশের বিরুদ্ধে ৮টি অভিযোগ সত্য প্রমাণিত হয় ।

এর আগেও নিউ ইয়র্কে সন্দেহভাজন অপরাধি ধরতে গিয়ে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।